প্রকাশিত বিজেপির প্রার্থী তালিকা, কোন আসন থেকে লড়ছেন কোন নেতা?

বহু আলোচনার পর জল্পনার অবসান ঘটাল বিজেপি। বাংলার প্রার্থী তালিকা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া গেলেও অসমের ৭০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিলে গেরুয়া শিবির। অসম বিধানসভা ভোটের জন্য ৭০ প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি। এদিন বিজেপির সন্ধ্যায় দলের সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে অসমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিংহ।

সোনোয়াল ফের মাজুলি আসন থেকেই দাঁড়াচ্ছেন

সোনোয়াল ফের মাজুলি আসন থেকেই দাঁড়াচ্ছেন

এদিন অরুণ সিংহ জানান, অসমের বর্তমান মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ফের মাজুলি আসন থেকেই দাঁড়াচ্ছেন আর রাজ্যের আর এক প্রভাবশালী মন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা লড়ছেন জালুকবাড়ি থেকে। বৃহস্পতিবার বাংলার পাশাপাশি অসমের প্রার্থী তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে বৈঠক বসেছিল দিল্লিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ দলের প্রথম সারির নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।

রাজ্যটিতে ৯২ আসনে লড়বে দল।

রাজ্যটিতে ৯২ আসনে লড়বে দল।

বৈঠকে ঠিক হয়, দেশের উত্তর পূর্ব রাজ্যটিতে ৯২ আসনে লড়বে দল। এদিন অরুন সিংহ জানান, অসমে আসন্ন বিধানসভা ভোটে অসম গণ পরিষদ ও ইউনাইটেড পিপলস পার্টি লিবারলের সঙ্গে জোট বেঁধে লড়বে দল। ২০১৬ সালে ১৫ বছরের কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে রাজ্যের ক্ষমতা দখল করেছিল। ১২৬ আসন বিশিষ্ট বিধানসভায় বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছিলেন ৮৬ আসনে।

বাংলার প্রথম দুই দফার প্রার্থীতালিকা ঘোষণা করার কথা ছিল

বাংলার প্রথম দুই দফার প্রার্থীতালিকা ঘোষণা করার কথা ছিল

এদিকে আজ বাংলার প্রথম দুই দফার প্রার্থীতালিকা ঘোষণা করার কথা ছিল গেরুয়া শিবিরের। কিন্তু প্রার্থীতালিকা প্রকাশের দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দিলীপ-কৈলাসরা। দলীয় সূত্রে জানানো হয়েছে, রবিবার ব্রিগেডে আসছেন নরেন্দ্র মোদী। তারপরেই প্রকাশ করা হবে বিজেপির প্রার্থীতালিকা।

ব্রিগেডে বেশ কয়েকজন তারকা গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন

ব্রিগেডে বেশ কয়েকজন তারকা গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন

রবিবারের ব্রিগেডে বেশ কয়েকজন তারকা গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন বলে বিজেপি সূত্রে খবর। ব্রিগেডের মঞ্চে থাকবেন মিঠুন চক্রবর্তী। দলে যোগ দিতেন পারেন অভিনেত্রী ঋতুপর্না সেনগুপ্তও। সম্ভবত, বিজেপির প্রার্থীতালিকাও জোড়াফুল শিবিরের মতো তারকাখচিত করতে চাইছেন দিলীপ-কৈলাসরা।

নিজেদের প্রার্থীতালিকা প্রকাশের দিন পিছিয়ে দিল গেরুয়া শিবির

নিজেদের প্রার্থীতালিকা প্রকাশের দিন পিছিয়ে দিল গেরুয়া শিবির

রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি বড় অংশ মনে করছেন, তৃণমূলের প্রার্থীতালিকা প্রকাশ হওয়ার জন্যই অপেক্ষা করছিল বিজেপি নেতৃত্ব। এবার তৃণমূলের প্রার্থীতালিকা অনুযায়ী নিজেদের ঘুঁটি সাজাতে অনেকটাই সুবিধা পাবে গেরুয়া শিবির । সম্ভবত সেই কারণেই নিজেদের প্রার্থীতালিকা প্রকাশের দিন পিছিয়ে দিল গেরুয়া শিবির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+