একুশের ভোটে অসমে সিএএ নিয়ে বড়সড় প্রতিশ্রুতি কংগ্রেসের
একুশের ভোটে অসমে সিএএ নিয়ে বড়সড় প্রতিশ্রুতি কংগ্রেসের
চার রাজ্যে ভোটের আবহে রীতিমতো পারদ চড়েছে গোটা দেশে। বাংলা সহ কেরল, অসম, তামিমলানড়ুতে ভোটের জেরে তপ্ত হচ্ছে রাজনীতির আঙিনা। এদিকে অসমে কয়েকদিন আগে সভা করতে এসে প্রচার পারদ চড়ান রাহুল গান্ধী। তাঁর সুরে সুর মিলিয়ে এবার বড় প্রতিশ্রুতি কংগ্রেসের।

রাহুল অসমে পৌঁছে কী বলেছিলেন?
' যা কিছু হয়ে যাক, সিএএ হবে না। হাম দো হামারে দো .. ভালো করে শুনে নিন, কখনওই হবে না।' এদিন রাহুল গান্ধী সাফ ভাষায় এই কথা বলেন অসমের মঞ্চ থেকে। কংগ্রেসের মঞ্চ থেকে পারদ চড়িয়ে রাহুল বলেন, বিশ্বে এমন কোনও শক্তি নেই যা অসমকে ভেঙে দেবে।

কংগ্রেসের প্রতিশ্রুতি
এদিন , অসম কংগ্রেসের তরপে গৌরভ গগৈ জানিয়েছেন, অসমের বুকে যদি কংগ্রেস জিতে যায়, তাহলে তারা সিএএ বিরোধী মেমোরিয়াল গড়বে অসমে। তাঁর দাবি, অসমে কেউই চাননা যে সিএএ হোক।

কেন মেমোরিয়াল গড়ার বার্তা?
কংগ্রেস জানিয়েছে, অসমের মানুষের যে লড়াই রয়েছে সিএএর বিরুদ্ধে তাকে স্মরণ করেই এই মেমোরিয়াল গড়ার কথা ভাবছে কংগ্রেস। কংগ্রেসের প্রদ্যুৎ বড়দোলই জানিয়েছেন যে মানুষের প্রতিরোধ,ত্যাগ, প্রতিবাদকে স্মরণে রাখার জন্যই তাদের এমন প্রচেষ্টা।

বিজেপি এবং সিএএ এদিকে, বিজেপির তরফে
বাংলায় মতুয়াদের খাস তালুকে দাঁড়িয়ে অমিত শাহ জানিয়েছেন ভ্যাকসিন দেওয়ার কাজ শেষ হলেই হবে সিএএ। অন্যদিকে, অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, 'কেউ সিএএ নিয়ে কথা বলছে না। সোশ্যাল মিডিয়ায় দেখুন, মানুষ ব্যস্ত সরকারের তরফে দেওয়া স্কুটি ও বাইক নিয়ে আলোচনায়। কংগ্রেস ৫০ বছর আগে পড়ে রয়েছে।' বলেই তিনি সুর চড়িয়ে বলেন, কংগ্রেসের উচিত জোরালি ইস্যুকে সামনে আনা।












Click it and Unblock the Notifications