অসমে এনআরসিরি চূড়ান্ত তালিকা! গুয়াহাটিসহ বিভিন্ন জায়গায় জারি ১৪৪ ধারা

মধ্যে মাত্র কয়েক ঘন্টা। তারপরেই অসমে প্রকাশিত হতে চলেছে এনআরসির চূড়ান্ত তালিকা। রাজ্য জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মধ্যে মাত্র কয়েক ঘন্টা। তারপরেই অসমে প্রকাশিত হতে চলেছে এনআরসির চূড়ান্ত তালিকা। রাজ্য জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুহায়াটিসহ রাজ্যের উত্তেজনাপ্রবণ স্থানগুলিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। রাজ্যে বিজেশি চিহ্নিত করতে তৈরি এনআরসির চূড়ান্ত তালিকা শনিবার দুপুরে প্রকাশিত হবে।

অসমে এনআরসিরি চূড়ান্ত তালিকা! গুয়াহাটিসহ বিভিন্ন জায়গায় জারি ১৪৪ ধারা

রাজ্য জুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ৫১ কোম্পানি সিএপিএফ মোতায়েন করা হয়েছে। সম্প্রতি কেন্দ্র অসমে এই নিরাপত্তা বাহিনী পাঠায়। শুক্রবার অসমের ডিজিপি কুলধর শইকিয়া বলেছেন, রাজ্যে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্র ৫১ কোম্পানি সিএপিএফ পাঠিয়েছে। আগে থেকেই রাজ্যে ১৬৭ কোম্পানি সিএপিএফ মোতায়েন রয়েছে। শান্তি বজায় রাখতে সবরকমের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

রাজ্য জুড়ে থাকা প্রায় ২৫০০ এনআরসি সেবা কেন্দ্রের মধ্যে ১২০০ টিকে উত্তেজনাপ্রবণ বলে চিহ্নিত করা হয়েছে। রাজ্যের মানুষকে সতর্ক করার পাশাপাশি নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অসম পুলিশের ডিজিপি। ভুয়ো খবর কিংবা সোশ্যাল মিডিয়ায় ঘৃণা ছড়ানোর চেষ্টা হলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রাজ্যের মানুষ শান্তি বজায় রাখবেন বলে আশাপ্রকাশ করেছেন তিনি।

অসম পুলিশ রাজ্য জুড়ে বহু সচেতনতামূলক মিটিং-এর আয়োজন করেছে।

গত বছর ৩০ জুলাই এনআরসির ড্রাফট প্রকাশিত হয়েছিল। সেই তালিকায় ৪০ লক্ষ মানুষের নাম বাদ পড়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+