নকল গান্ধী থেকে রাবণের সন্তান', কুকথার গনগনে আঁচে ব্যহত হল সংসদের কার্যক্রম

লোকসভা না কি কেলেজের বচসা। আজ সংসদের কার্যক্রম দেখে যেন সেরকমই মনে হচ্ছিল। সংসদে আজ বিজেপি কংগ্রেস দুই পক্ষেই একে অপরকে আক্রমণ করতে যে ভাবে শব্দবাণ নিক্ষেপ করল তাতে সংসদের স্বাভাবিক কাজ ব্যহত হয়। তবে তাতে ভ্রুক্ষেপ নেই সাংসদদের। প্রহ্লাদ যোশীর আসল-নকর গান্ধী ভক্ত হোক বা কংগ্রেসের তরফে বিজেপিকে রাবণ পুত্র বলে অধীর চৌধুরীর আক্রমণ। এজকের অধিবেশন ঘিরে ছিল প্রচুর উত্তেজনা।

বিজেপিকে রাবণের সন্তান বলে কটাক্ষ অধীরের

বিজেপিকে রাবণের সন্তান বলে কটাক্ষ অধীরের

লোকসভা অধিবেশনের প্রথম থেকেই গান্ধীজি সম্পর্কে বিজেপি সাংসদ অনন্ত হেগড়ের মন্তব্য নিয়ে সরব হয়েছিল বিরোধীরা। কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী এই নিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন। কয়েকদিন আগে বিজেপি সাংসদ অনন্ত হেগড়ে মহাত্মা গান্ধীর স্বাধীনতা সংগ্রামকে নাটক বলে। তার জবাবে সংসদে দাঁড়িয়ে বিজেপির সাংসদকে রাবণের সন্তান বললেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। তিনি বলেন, যে বা যাঁরা গান্ধীজির মতো জাতির জনককে এরকম অপমানজনক ভাষায় নিশানা করেন, তাঁরা রাবণের সন্তান ছাড়া কেউ হতে পারে না।

গান্ধীর আসল বনাম নকল ভক্ত

গান্ধীর আসল বনাম নকল ভক্ত

এদিকে হেগড়ে ভুল বলেছে বুঝতে পেরেও প্রকাশ্যে দলের নেতাকে হেনস্থা হতে দিতে চাননি বিজেপি সাংসদরা। তাই বিরোধীদের তীব্র আক্রমণের মাঝে হেগড়ের দোষ ঢাকতে মরিয়া হয়ে উঠেছিলেন বিজেপি সাংসদরা। লেই লক্ষ্যেই সাংসদ প্রহ্লাদ যোশী দাবি করেন, বিজেপি নেতারাই গান্ধীজির আসল ভক্ত। পাশাপাশি কংগ্রেসকে গান্ধীর নকত ভক্ত বলেও আখ্যা দেন তিনি।

ঘোরে কো না মিলে ঘাস, গাধা খা রাহা হ্যায় চবণপ্রাশ

ঘোরে কো না মিলে ঘাস, গাধা খা রাহা হ্যায় চবণপ্রাশ

এদিকে বাদ পড়েননি বাংলার সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষও। দিলীপ ঘোষ এদিন লোকসভায় রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, এঁদেরকে তৃণমূল গোব্যাক স্লোগান দিচ্ছে না। কেননা তারা রাজ্যের শাসকদলের ভোটব্যাঙ্ক। দিলীপ ঘোষ বলেন, রাজ্যে যাদের জন সমর্থন নেই তাদের সভা করতে দেওয়া হলেও, তাঁদের তা করতে দেওয়া হচ্ছে না। তিনি কটাক্ষ করে বলেন, ঘোরে কো না মিলে ঘাস, গাধা খা রাহা হ্যায় চবণপ্রাশ।

বিজেপিকে সেনার আক্রমণ

বিজেপিকে সেনার আক্রমণ

এদিকে আজ আবার বিজেপিকে আক্রমণ শানিয়ে সাভারকরকে ভারতরত্ন দেওয়ার দাবি জানান সেনা সাংসদ। আজ লোকসভায় বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বিনায়ক রাউত বিজেপির উদ্দেশ্যে বলেছিলেন, আমাদের হিন্দুত্ববাদ শেখাতে পারবেন না। তাঁর এই কথা শুনে বিজেপি সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। তখনই বিনায়ক রাউত চ্যালেঞ্জ ছোড়েন সাহস থাকলে সাভারকারকে ভারতরত্ন দিয়ে দেখান আপনারা কত হিন্দুত্ববাদী।

'রাজীব ফিরোজ খান' বিতর্ক

'রাজীব ফিরোজ খান' বিতর্ক

এই কু-কথার রেশ অবশ্য সুরু হয় গতকাল। সোমবার প্রাক্তন প্রধানমন্ত্রীকে 'রাজীব ফিরোজ খান' সম্বোধন করে বিতর্কে জড়িয়েছিলেন পরবেশ ভর্মা। বিজেপি সাংসদ নাগরিকত্ব সংশোধনী আইনকে বাতিল করবে না বলে প্রতিজ্ঞা করেন। এরপর তিনি বলেছিলেন, 'এটি রাজীব ফিরোজ খানের সরকার নয়। এটি নরেন্দ্র মোদীর সরকার।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+