সংসদের ভিতরের উত্তাপ ছড়াল বাইরেও, তীব্র বাদানুবাদে জড়ালেন প্রদীপ-অশ্বিনীরা
কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য ও কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে একে অপরের সঙ্গে তর্ক জুড়ে দেন।
জাতীয় নাগরিকপঞ্জী নিয়ে তীব্র বাদানুবাদ সংসদের ভিতর থেকে বাইরে চলে এল। এদিন সংসদের আসর বসতেই বিরোধীরা বিজেপিকে তীব্র আক্রমণ করেন। ওয়েলে নেমে বিক্ষোভ দেখান। স্পিকার সুমিত্রা মহাজনের কাছে আলোচনা ও জবাবদিহির দাবি জানান। বিজেপি নেতা অমিত শাহ বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের আক্রমণ করতেই আরও চরমে ওঠে গোলমাল। শেষ অবধি সারাদিনের জন্য সংসদের কাজ মুলতুবি হয়ে গিয়েছে।

এরপরই কংগ্রেস ও বিজেপি সংসদরা সংসদ চত্বরের বাইরে বেরিয়ে আসেন ও তর্ক জুড়ে দেন। কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য ও কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে একে অপরের সঙ্গে তর্ক জুড়ে দেন।
#WATCH: Union Minister Ashwini Choubey and Congress MP Pradip Bhattacharya argue in Parliament premises over #NRCAssam issue pic.twitter.com/lr5JPZ9uvK
— ANI (@ANI) July 31, 2018
প্রদীপবাবু স্পষ্ট জানান, অন্যায়ভাব, ভুল উপায়ে বিজেপি জোর করে অসমে এই আইন এনে এত লক্ষ মানুষকে ঘরছাড়া করেছে। এদিকে অশ্বিনী চৌবে পাল্টা জানান, অবৈধ উপায়ে বাংলাদেশি নাগরিকেরা এদেশে এসে বসবাস করছে। ভারতীয় না হলে এদেশে থাকা যাবে না।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications