ভাল কাজের দাম নেই! করোনা নিয়ন্ত্রণে নজির গড়েও বিজেপির টার্গেটে রাজস্থান,অভিযোগ মুখ্যমন্ত্রী পুত্রের

ভাল কাজের দাম নেই! করোনা নিয়ন্ত্রণে নজির গড়েও বিজেপির টার্গেটে রাজস্থান, অভিযোগ মুখ্যমন্ত্রী পুত্রের

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে প্রথমে দেশে নজির গড়েছিল রাজস্থানই। মডেল হয়েছিল রাজস্থানের ভিলওয়াড়া। ব়্যাপিড টেস্টই যে করোনা নিয়ন্ত্রণে আনার পথ সেটা দেখিয়েছিল রাজস্থানের কংগ্রেস সরকারই। তারপরেও বিজেপি রাজস্থান সরকারকে টার্গেট করে রয়েছে। এমনই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলে বৈভব গেহলট।

করোনা নিয়ন্ত্রণে নজির

করোনা নিয়ন্ত্রণে নজির

করোনা নিয়ন্ত্রণে দেশে প্রথম নজির গড়েছিল রাজস্থানই। ভিলওয়াড়ায় ব়্যাপিড টেস্টের মাধ্যেমে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে এনেছিল রাজস্থান সরকার। মোদী সরকার নিজেই সেকথা প্রকাশ্যে স্বীকার করেছিল। এবং গোটা দেশে রাজস্থানের ভিলওয়াড়া মডেল অনুসরকণ করার কথাও বলেছিল মোদী সরকার।

ভাল কাজের দাম নেই

ভাল কাজের দাম নেই

করোনা নিয়ন্ত্রণে সাফল্যের সঙ্গে কাজ করার পরেও রাজস্থান সরকারকে টার্গেট করছে বিজেপি। প্রকাশ্যে এমনই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলে বৈভব গেহলট। রাজস্থানের কংগ্রেস সরকারকে ফেলার চেষ্টা করছে বিজেপি। এর থেকে বড় ভাগ্যের পরিহাস আর কী হতে পারে। গেহলটকে দুর্বল করার জন্য তাঁর ঘনিষ্ঠদের বাড়িতে ইডি হানা দিচ্ছে।

বৈভব ঘনিষ্ঠের বাড়িতে ইডি হানা

বৈভব ঘনিষ্ঠের বাড়িতে ইডি হানা

অশোক গেহলটকে দুর্বল করার জন্য এজেন্সির সাহায্য নিচ্ছে বিজেপি। ইতিমধ্যেই অশোক গেহলটের ছেলে বৈভব গেহলটের পুত্র ঘনিষ্ঠ রতন কান্ত শর্মার বাড়িতে ইডি হানা দিয়েছিল। ইডির অভিযোগ মরিসাস থেকে ৯৭.৯ কোটি টাকা নিয়েছেন রতন।

 চাপ বাড়াচ্ছে বিজেপি

চাপ বাড়াচ্ছে বিজেপি

সচিন পাইলকে রক্ষা কবচ দেওয়ার নেপথ্যেও রয়েছে বিজেপির হাত এমনই মনে করছে কংগ্রেস। সেকারণেই হঠাৎ করে আগ্রাসী হয়ে উঠেছেন অশোক গেহলট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+