রাজস্থান কংগ্রেসের বিক্ষোভের জের, মুখ্যমন্ত্রী পদ খোয়াতে পারেন গেহলট
রাজস্থান কংগ্রেসের বিক্ষোভের জের, মুখ্যমন্ত্রী পদ খোয়াতে পারেন গেহলট
সভাপতি পদের দৌড় থেকে সরতে হয়েছে তাঁকে। অনুগামীদের বিক্ষোভের জেরে এবার হয়তো মুখ্যমন্ত্রী পদ হারাতে হবে অশোক গেহলটকে। এমনই জল্পনা শুরু হয়েছে। এদিকে আজই সচিন পাইলটের সঙ্গে বৈঠক করবেন সোনিয়া গান্ধী। কংগ্রেস নেতা ভেনুগোপাল জানিয়েছেন চলতি সপ্তাহেই অশোক গেহলটের মুখ্যমন্ত্রী পদ নিয়ে সিদ্ধান্ত নেবেন সোিনয়া গান্ধী।

মুখ্যমন্ত্রী পদ খোয়াতে পারেন গেহলট
দুটি পদ তো দূরের কথা এখন একটি পদও রাখতে পারবেন কিনা সন্দেহ। রাজস্থানে অশোক গেহলটের অনুগামীদের বিক্ষোভে অত্যন্ত অসন্তুষ্ট কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। কংগ্রেসের সভাপতি পদের দৌড়ে সামিল হয়েছিলেন অশোক গেহলট। কিন্তু রাজস্থানে তাঁর অনুগামীরা তাঁকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরতে দিতে নারাজ। সচিন পাইলটকে কিছুতেই মুখ্যমন্ত্রী পদে চান না তাঁরা। এই নিয়ে প্রবল বিক্ষোভ শুরু করেছিলেন। এমনকী ৯০ জন বিধায়ক পদত্যাগের হুমকিও দিয়েছিলেন। তার জেরে এবার মুখ্যমন্ত্রী পদ খোয়াতে পারেন অশোক গেহলট।

অসন্তুষ্ট সোনিয়া গান্ধী
রাজস্থানে অনুগামীরা যখন প্রবল বিক্ষোভ দেখাচ্ছেন তখন িনরুপত্তাপ অবস্থাতেই দেখা গিয়েছিল অশোক গেহলটকে। তিনি প্রকাশ্যেই বলেছিলেন এখানে তাঁর কিছু করার নেই। তার পরেই জল্পনা শুরু হয়েছিল তাহলে কি দুটি পদ ধরে রাখতেই বিদ্রোহে উস্কানি দিচ্ছেন গেহলট। কংগ্রেস সভানেত্রী সোিনয়া গান্ধী তাই নিয়ে প্রবল অসন্তোষ প্রকাশ করেছিলেন। বিক্ষোভ সংগঠিত করার অভিযোগে রাজস্থানের ৩ কংগ্রেস বিধায়ককে শো কজ করার চিন্তা ভাবনাও শুরু হয়েছিল।

সোনিয়ার কাছে ক্ষমা চেয়েছেন গেহলট
এদিন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে ক্ষমা চেয়েছেন অশোক গেহলট। তিনি বলেছেন রাজস্থানে তাঁরক অনুগামী কংগ্রেস বিধায়করা যে বিক্ষোভ দেখিয়েছেন তা নিয়ে তিনি দুঃক্ষিত এবং ক্ষমা প্রার্থী। কংগ্রেসের সভাপতি পদের দৌড়ে আর থাকছেন না অশোক গেহলট। এবার তাঁর মুখ্যমন্ত্রী পদও হাতছাড়া হতে পারে। কংগ্রেস নেতা ভেনুগোপালের মন্তব্যে সেই ইঙ্গিতই মিলেছে। এতে হয়তো সচিন পাইলটের ভাগ্যে মুখ্যমন্ত্র পদ জুটতে পারে। প্রথম থেকেই অশোক গেহলটের সঙ্গে তাঁর তীব্র বিরোধিতা রয়েছে।

সভাপতি পদের দৌড়ে দিগ্বিজয় সিং
অশোক গেহলট বনাম থারুরের দৌড়ে হঠাৎ করে এন্ট্রি নিয়ে ফেলেছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং। গতকাল তিনি নিজেই নিজের নাম ঘোষণা করেন। ৩০ সেপ্টেম্বর সভাপত পদের জন্য মনোনয়ন জমা দেবেন তিনি। দিগ্বিজয় সিং বলেছেন তাঁর এই সিদ্ধান্তের জন্য তিনি নিজেই দািয়। আর কেউ এর নেপথ্যে নেই। প্রসঙ্গত উল্লেখ্য গেহলটকে নিয়ে টানাপোড়েেনর মাঝেই হঠাৎ করে দিল্লিতে সোিনয়া গান্ধীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কমলনাথ।












Click it and Unblock the Notifications