সেপ্টেম্বরেই এডিবিতে যোগ! মেয়াদ শেষের আগেই নির্বাচন কমিশনারের পদে ইস্তফা অশোক লাভাসার
সেপ্টেম্বরেই এডিবিতে যোগ! মেয়াদ শেষের আগেই নির্বাচন কমিশনারের পদে ইস্তফা অশোক লাভাসার
মঙ্গলবারই ভারতের নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দিলেন অশোক লাভাসা। ইতিমধ্যেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দেরে কাছে তিনি তাঁর পদত্যাগ পত্র পাঠিয়েও দিয়েছেন বলে খবর। এদিকে তাঁর তত্ত্বাবধানেই আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা ছিল বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, সেপ্টেম্বরেই ফিলিপিন্সের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (এডিবি)-র সহ সভাপতির পদে যোগ দিতে চলেছেন তিনি।

এর আগে এই বিষয়ে চাপা গুঞ্জন চললেও ১৫ই জুলাই আনুষ্ঠানিক ভাবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের তাঁর নিয়োগের কথা জানা ঘোষণা করা হয়। সূত্রের খবর, ২০২১ সালের এপ্রিলে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা অবসর নিচ্ছেন। তাঁর পরে সম্ভবত অশোক লাভাসাই মুখ্য নির্বাচন কমিশনার হতেন বলে ধারণা ওয়াকিবহাল মহলের। পাশাপাশি ২০২২-এর অক্টোবরে পাকাপাকি ভাবে অবসর নেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু বর্তমানে আরও ২ বছর কার্যকালের মেয়াদ বাকী থাকতেই পদ ছাড়লেন তিনি।
এর আগে, ১৯৭৩ সালে মেয়াদ শেষের আগেই মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন নাগেন্দর সিং। এর পর এই ক্ষেত্রে দ্বিতীয় নাম যোগ হল অশোক লাভাসার। সূত্রের খবর, আগামী ৩১ অগাস্ট ওই পদ থেকে অবসর নিচ্ছেন দিবাকর গুপ্তা। তাঁর জায়গায় আসছেন অশোক লাভাসা। সেই মতো আগামী ৩১ অগাস্ট থেকেই দায়িত্বে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে এ দিন পদত্যাগপত্র জমাও দিয়েছেন লাভাসা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
ভোটার তালিকা ইস্যুতে মালদহে বিচারক ঘেরাও এর ঘটনায় রিপোর্ট তলব কমিশনের -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications