সভাপতি পদে লড়বেন গেহলট, মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফার সম্ভাবনা, সচিন পাইলটকে ঘিরে নতুন জল্পনা

রাজস্থােন মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে পারেন গেহলট, কংগ্রেসের সভাপতি নির্বাচনের মাঝে সচিন পাইলটকে ঘিরে জল্পনা

কংগ্রেসের সভাপতি িনর্বাচনে লড়বেন অশোক গেহলট। সভাপতি নির্বাচিত হলে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন গেহলট। আর এই খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে সচিন পাইলটকে নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। তাহলে কি এবার সচিন পাইলটকে মুখ্যমন্ত্রী পদে বসানো হবে। তবে অশোক গেহলটের সঙ্গে সচিন পাইলটের যা সম্পর্ক তাতে সভাপতি পদে বসার পর সচিন পাইলটের হাতে কি সেই ক্ষমতা দিতে রাজি হবেন গেহলট।

সভাপতি পদে প্রার্থী গেহলট

সভাপতি পদে প্রার্থী গেহলট

সব জল্পনার অবসান ঘটিয়ে শেষে কংগ্রেসের সভাপতি পদের িনর্বাচনে প্রার্থী হতে রাজি হলেন কংগ্রেসের বর্ষিয়ান নেতা এবং সোনিয়া গান্ধীর ঘনিষ্ঠ রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। গতকাল তাঁকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিলেন সোিনয়া গান্ধী। গতকাল দিনভর বর্ষিয়ান নেতার সঙ্গে আলোচনা হয়েছে। তারপরেই কংগ্রেসের সভাপতি পদে লড়ার ক্ষেত্রে সম্মতি জানিয়েছেন অশোক গেহলট।

মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফার সম্ভাবনা

মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফার সম্ভাবনা

কংগ্রেসেরে সভাপতি পদে নির্বাচিত হলে অশোক গেহলটকে রাজস্থানের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হবে। সোিনয়া গান্ধীর প্রস্তাবে রাজি হয়েছেন গেহলট। রাজস্থানে দুঁদে নেতার রণকৌশলে একাধিকবার কাবু হতে হয়েছে বিজেপিকে। সরকার ভাঙার বহু চেষ্টা করেও ব্যর্থ হয়েছে গেরুয়া শিবির। অশোক গেহলট মুখ্যমন্ত্রী পদ ছাড়লে কি বিজেপির সেই পথ সুগম হবে এই িনয়ে জল্পনা তৈরি হয়েছে। কারণ যে অবিজেপি রাজ্যগুলির সরকার ফেলার দিকে পাখির চোখ করে রয়েছে বিজেপি তার মধ্যে অন্যতম রাজস্থান।

গেহলট বনাম থারুর

গেহলট বনাম থারুর

টানটান উত্তেজনায় এবার কংগ্রেসের সভাপতি পদের নির্বাচন হতে চলেছে। একদিকে শশী থারুর আরেক দিকে অশোক গেহলট। দুজনের সমান দক্ষ িনজনিজ ক্ষেত্রে। অশোক গেহলট গান্ধী পরিবারের অনুগত এবং সোনিয়া গান্ধীর ঘনিষ্ঠ নেতা বলেই জানে কংগ্রেস মহল। রাহুল গান্ধী যেহেতু সভাপতি পদে লড়তে নারাজা সেকারণে অশোক গেহলটে ভরসা করছেন সোনিয়া গান্ধী। তাতে সভাপতি পদের রাশ গান্ধী পরিবারের হাতে থাকবে। সেই পরিকল্পনা করেই অশোক গেহলটকে জরুরি তলব করেন সোনিয়া এবং তাঁকে সভাপতি পদে প্রার্থী হতে রাজি করান।

রাজস্থানের মুখ্যমন্ত্রী কে হবেন?

রাজস্থানের মুখ্যমন্ত্রী কে হবেন?

অশোক গেহলট সভাপতি নির্বাচিত হলে তাঁতে রাজস্থানের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হবে। এবার প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে বসবেন কে। এই প্রশ্ন উঠতেই সচিন পাইলটের নাম ঘোরফেরা করছে। রাজস্থানে কংগ্রেসের জয়ের পর থেকেই সচিন পাইলটকে মুখ্যমন্ত্রী করার দাবি উঠেছিল। যদিও শেষ পর্যন্ত অশোক গেহলটকেই মুখ্যমন্ত্রী পদে বসানো হয়। কিন্তু এই নিয়ে অসন্তোষ বাড়ছিল। সচিন পাইলটও মাঝে বিদ্রোহী হয়ে উঠেছিলেন। সেই বিক্ষোভকি শেষ পর্যন্ত প্রশমিত হবে?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+