'দেশবাসী কোনওদিন ক্ষমা করবে না', রাহুলের ইডি জেরা নিয়ে হুঁশিয়ারি অশোক গেহলটের
'দেশবাসী কোনওদিন ক্ষমা করবে না', রাহুলের ইডি জেরা নিয়ে হুঁশিয়ারি অশোক গেহলটের
২ দিন ধরে জেরা চলছে। ন্যাশনাল হেরাল্ড মামলায় জেরা করা হচ্ছে রাহুল গান্ধীকে। রাহুলের ইডি জেরার প্রতিবাদে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি অভিযোগ করেছেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে মোদী সরকার এজেন্সি ব্যবহার করছে। গতকাল থেকেই এই নিয়ে উত্তাল রাজধানী দিল্লি।

মোদীকে নিশানা গেহলটের
ইডির জেরা রাহুল গান্ধীকে। ঘটনার তীব্র নিন্দা করে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের প্রবীণ নেতা অশোক গেহলেট। তিনি অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতার অপব্যবহার করছেন। কেন্দ্রীয় এজেন্সি গুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন তিনি। সেকারণে বেছে বেছে বিরোধী দলের নেতার বাড়িতে এজেন্সি পাঠাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে বলেছেন আইন সবার জন্য সমান ঠিক কথা তবে রাত ১২টা পর্যন্ত কাউকে জেরা করা একেবারেই ঠিক কথা নয়। অথচ কোটি কোটি টাকা নিয়ে সব বিদেশে পালিয়ে গিয়েছেন সেটার কোনও হদিশ করতে পারছে না মোদী সরকার।

মোদীকে হুঁশিয়ারি গেহলটের
অশোক গেহলেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশবাসী তাঁকে প্রধানমন্ত্রী করে দেশ সেবার সুযোগ করে দিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী মোদী ইডি, সিবিআইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন। মানুষ তাঁকে কোনওদিন তাঁকে ক্ষমা করবে না। গোটা দেশে মুদ্রাস্ফীতি, বেকারত্ব, অসহিষ্ণুতা, হিংসা মাথা চারা দিয়ে উঠেছে। সেদিক থেকে দেশবাসীর নজর ঘোরাতেই মোদী সরকার এই সব কাজ করছে বলে অভিযোগ করেছেন তিনি।

রাহুল গান্ধীকে জেরা
ন্যাশনাল হেরাল্ড মামলায় আর্থিক দুর্নীতির অভিযোগে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী উভয়কেই তলব করেেছ ইডি। সোনিয়া গান্ধীর করোনা সংক্রমণের কারণে হাজিরা দেননি। কিন্তু রাহুল গান্ধী গতকাল হাজিরা দিয়েছেন। তাকে রাত ১২ টা পর্যন্ত প্রায় ১০ ঘণ্টা জেরা করা হয়। মধ্য রাতে জেরা শেষ হয়ে বাড়ি থেকে বেরোনোর পরেই আবার পরের দিন জেরার জন্য তলব করা হয়েছিল তাঁকে। আজ বোন প্রিয়াঙ্কা গান্ধীকে সঙ্গে িনয়ে সকাল ১১টা নাগাদ ইডির দফতরে হাজিরা দেন রাহুল গান্ধী।

তুমুল বিক্ষোভ রাজধানীেত
রাহুল গান্ধীকে জেরার প্রতিবাদে তীব্র বিক্ষোভ চলছে রাজধানী দিল্লিতে। গতকাল রাস্তায় নেমে বিক্ষোভ দেখান অধীর চৌধুরী থেকে শুরু করে পি চিদাম্বরম। তাঁদের রাত পর্যন্ত আটকে রেখেছিলে পুলিশ। মধ্যরাতে তাঁদের ছাড়া হয়। পুিলশের সঙ্গে ধস্তাধস্তিতে চিদাম্বরমের পাঁজরের হাড়ে চোট লেেগছে। আজ ফের সকাল থেকে তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীরা। বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার হয়েছেন রণদীপ সুরজেওয়ালা এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।












Click it and Unblock the Notifications