নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কংগ্রেসের প্রধানমন্ত্রী পদপ্রাথী কোন 'গান্ধী', জানালেন অশোক গেহলট

চলতি বছরের শেষে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের সঙ্গে রাজস্থানেও বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। তার আগে কংগ্রেস বিজেপির হাত থেকে কর্নাটকের ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পর থেকে দুই রাজনৈতিক দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হয়েছে।

সেই পরিস্থিতিতে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বেশ কিছু বিষয় নিয়ে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন। সেখানে তিনি ইন্ডিয়া জোটের পাশাপাশি রাহুল গান্ধীকে নিয়েও মন্তব্য করেছেন।

 নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কংগ্রেসের প্রধানমন্ত্রী পদপ্রাথী কোন গান্ধী, জানালেন অশোক গেহলট

রাজস্থানের মুখ্যমন্ত্রী দাবি করেছেন, গত পাঁচ বছর ধরে রাজ্যে অনেক কাজ হয়েছে। এবার সুশাসনের নামে মানুষ কংগ্রেসকে ভোট দিতে যাচ্ছে। রাজ্যের সামাজিক নিরাপত্তা প্রকল্প থেকে ন্যূনতম গ্যারান্টি আইন, মুদ্রাস্ফীতি নিয়ে কথা বলেছেন তিনি।

আগামী বছরের মাঝামাঝির কিছু সময় আগে দেশে সাধারণ নির্বাচন হতে চলেছে। সেই নির্বাচনে তিনি যে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন, তা আগেই ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী। যদিও বিরোধীরা নরেন্দ্র মোদীর সেই ঘোষণা নিয়ে কটাক্ষ করেছেন। লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর ঘোষণার পাল্টা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, সামনের বছরও তিনি স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা তুলবেন, তবে তা বাড়ি থেকে।

রাহুল গান্ধীকে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কংগ্রেস তথা ইন্ডিয়ার প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হবে, এই প্রশ্নের উত্তরে রাজস্থানের মুখ্যমন্ত্রী বলেছেন, ইন্ডিয়া জোট এব্যাপারে নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেবে।

স্পষ্ট করে তিনি বলেছেন, কংগ্রেস দলের মুখ্য আর কেউ নন, রাহুল গান্ধী। ফলে তিনি কংগ্রেসের প্রধানমন্ত্রী পদপ্রার্থী। তবে তিনি অর্থাৎ অশোক গেহলট আলাদা করে কিছু বলছেন না, একথা বলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

কোনও কোনও সংবাদ মাধ্যমে প্রিয়ঙ্কা গান্ধীর নাম কংগ্রেসের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ভাসিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু গেহলটের এই মন্তব্যের পরে তা অঙ্কুরেই বিনষ্ট হল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+