কংগ্রেসের একমাত্র এই নেতাকেই আলিঙ্গন করেছেন মোদী, দেখুন কি ঘটেছিল
কংগ্রেসের সব নেতাদের মধ্যে নরেন্দ্র মোদী একমাত্র অশোক গেহলটকে আলিঙ্গন করেছেন। ২০১৩ সালে রাজস্থানে বসুন্ধরা রাজের শপথ গ্রহণ অনুষ্ঠানে সেই আলিঙ্গন ঘটেছিল।
লোকসভায় রাহুল গান্ধীর প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করা নিয়ে আলোচনা চলছেই। আর সেই আলিঙ্গনের সূত্র ধরে উঠে আসছে নানান আলিঙ্গনের গল্প। কখনও বিজেপি নেতারা বলছেন রাহুল নির্বোধের মতো কাজ করেছেন। আবার তৎক্ষণাত তাঁদের মনে করিয়ে দিচ্ছেন কংগ্রেস নেতারা, যে আলিঙ্গন রাজনীতি শুরু করেছেন মোদীই। এরমধ্যে একটা প্রশ্ন উঠছে কোনও কংগ্রেসের নেতাকে মোদী কখনও আলিঙ্গন করেছেন কি?

মোদীর আলিঙ্গন
বিদেশ সফরে গিয়ে বা বিদেশী রাষ্ট্রপ্রধানরা যখন ভারতে আসেন, তাঁদের সবাইকে আলিঙ্গনে বাঁধতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু থেকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বা প্রতিবেশী দেশ আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি ধরা পড়েছেন মোদীর বাহুডোরে। দলের নেতাদেরও অনেকসময়ই জাদু কি ঝাপ্পি দিতে দেখা যায় দলের মুখকে।

কংগ্রেসের কারোর ভাগ্যে জুটেছে মোদীর আলিঙ্গন?
লোকসভায় রাহুলের আলিঙ্গন কাণ্ড ঘটার পর থেকেই খোঁজটা চলছিল। কংগ্রেসের কোনও নেতাকে কী মোদী জড়িয়ে ধরেছেন কখনও? বুধবার কংগ্রেসের এক বর্ষীয়ান নেতা জানালেন, হ্যাঁ, তিনিই হয়ত কংগ্রেস দলের একমাত্র, যাঁকে আলিঙ্গন করেছিলেন মোদী।

কবে, কোথায়, কিভাবে?
এই বর্ষীয়ান নেতা জানিয়েছেন, ঠিক যেভাবে আচমকা আলিঙ্গনে মোদীকে ভড়কে দিয়েছিলেন রাহুল, ঠিক সেভাবে হঠাত করেই মোদী তাঁকে আলিঙ্গন করে অস্বস্তিতে ফেলে দিয়েছিলেন। ঘটনাটা ঘটেছিল অবশ্য বেশ কয়েক বছর আগে, তখনও মোদী প্রধানমন্ত্রী হননি। ২০১৩ সাল। স্থানটা ছিল রাজস্থানে বসুন্ধরা রাজে মন্ত্রীসভার শপথ গ্রহনের মঞ্চ।

নেতার কী প্রতিক্রিয়া ছিল?
কংগ্রেসের এই নেতা জানিয়েছেন শপথ গ্রহণের মঞ্চেই প্রকাশ্যে মোদী ওভাবে জাপ্টে ধরায় তিনি খানিক আড়ষ্ট হয়ে গিয়েছিলেন। তাঁর হাত নিচেই থেকে যায়। তিনি ভাবছিলেন বিরোধী দলের এই নেতাকে প্রকাশ্যে আলিঙ্গন করলে জনসাধারণ কি ভাববে! তবে তিনি কখনই মোদীর মতো পরে বলেননি, 'এর দরকার ছিল না'।

কে এই নেতা?
কংগ্রেসের এই নেতা হলেন রাজস্থানেরর প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। ২০১৩ সালে হারের পর, বসুন্ধরা রাজে মন্ত্রীসভার শপথ অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত বিজেপি নেতাদের সঙ্গে সাক্ষাত করতে তিনি মঞ্চে উঠেছিলেন। মোদীও ছিলেন সেই মঞ্চে। তিনি মোদীর সামনে এসে দাঁড়াতেই মোদী উঠে দাঁড়িয়ে তাঁকে আলিঙ্গনাবদ্ধ করেছিলেন। অশোক গেহলটই সম্ভবত কংগ্রেসের একমাত্র নেতা যাঁকে মোদী আলিঙ্গন করেছেন।












Click it and Unblock the Notifications