অনাস্থা দেখানোর আগেই সংখ্যা গরিষ্ঠতার মারণ অস্ত্রে বিজেপিকে বধ করতে চান গেহলট

অনাস্থা দেখানোর আগেই সংখ্যা গরিষ্ঠতার মারণ অস্ত্রে বিজেিপকে বধ করতে চান গেহলট

ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। আর কিসে ডরায় বিজেপি। তাই শুরুতেই পদ্মশিবিরকে বধ করতে পরিকল্পনা ছকে ফেেলছে অশোক গেহলট সরকার। বিধানসভা অধিবেশনের প্রথম দিনেই আস্থা প্রস্তাব পাস করাতে চায় কংগ্রেস। অর্থাৎ সংখ্যা গরিষ্ঠতার প্রমাণ দিয়ে বিজেপিকে আর কোনও সুযোগই দিতে চান না অশোকরা।

অনাস্থা প্রস্তাব আনবে বিজেপি

অনাস্থা প্রস্তাব আনবে বিজেপি

টানটান উত্তেজনা ঘটতে চলেছে ১৪ তারিখের রাজস্থান বিধানসভা অধিবেশনে। অশোক গেহলট সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে বিজেপি। সেকথা জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা। যেভাবেই হোক গেহলট সরকারকে দুর্বল করতে চায় তারা।

সচিন ফিরলেন দলে

সচিন ফিরলেন দলে

অবশেষে বরফ গলে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। অশোক গেহলটের বাসভবনে সচিনের সঙ্গে বৈঠকে সমস্যা অনেকটাই মিটে গিয়েছে অশোক গেহলটে। সচিনের সঙ্গে হাত মিলিয়ে তিনি বলেছেন 'আপনে তো আপনে হি হোতে হ্যায়।' তবে বিদ্রোহীদের ছাড়াও যে তিনি সংখ্যা গরিষ্ঠতা প্রমাণে সক্ষম সেকথা জানাতেও ভোলেন তিনি।

অশোকের চান

অশোকের চান

বিজেপির অনাস্থা প্রস্তাব পেশের আগেই আস্থা প্রস্তাব পাস করাতে চান অশোক গেহলট। অর্থাৎ সরকারের সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করে রাজস্থানে কংগ্রেস সরকারের ক্ষমতা নিরাপদ করতে চান তিনি। বৃহস্পতিবারের বৈঠকে এমনই পরিকল্পনা করে ফেলেছেন অশোক গেহলট। সেই জন্য কংগ্রেসের সব সাংসদকে একজোট থাকার কথা বসেছেন তিনি।

অপেক্ষা একটি রাতের

অপেক্ষা একটি রাতের

মাঝে মাত্র একটা রাত। তারপরেই টান টান উত্তেজনায় দরজা খুলবে রাজস্থান বিধানসভার। দুই দলই প্রস্তুতি নিয়ে রেখেছে। কিন্তু আসল পরীক্ষা হবে ময়দানে। তাই আজকের রাতটা উগ্বেগ আর উৎকণ্ঠায় কাটবে দুই শিবিরের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+