রাজনৈতিক পিকনিক করতে এবার জয়সলমেরে গেহলট অ্যান্ড কোম্পানি! চরম নাটক রাজস্থানে

অশোক গেহলটকে সমর্থন জানানো সব বিধায়কদের ঠিকানা ফের বদল হল। জানা গিয়েছে এদিনই জয়পুরের হোটেল ছেড়ে জয়সলমেরের এক রিসর্টে পৌঁছান কংগ্রেস বিধায়করা। ১৪ তারিখ অধিবেশন শুরু আগে পর্যন্ত শেখানেই থাকবেন তাঁরা। মোট কথা, সরকার বাঁচাতে একপ্রকারে বিধায়কদের আগলে রেখেছেন গেহলট। রীতিমতো ভ্রমণে বেরিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী।

পাগলট-গেহলট দ্বন্দ্বে বিধায়ক ফেরি

পাগলট-গেহলট দ্বন্দ্বে বিধায়ক ফেরি

অশোক গেহলটের বিরোধিতা করেছিল পাইলট শিবির। সেই সময় থেকেই প্রায় ১০০ জন বিধায়ককে জয়পুরের একটি হোটেলে রাখা হয়। আজ তাঁদের আবার জয়সলমের নিয়ে যাওয়া হল। সেখানে একটি হোটেলে রাখা হবে তাঁদের। বিধানসভা শুরুর আগে ১৪ অগাস্ট পর্যন্ত বিধায়কদের জয়সলমেরেই রাখা হবে।

কংগ্রেস বিধায়কদেরই আগের থেকে তৈরি থাকতে বলা হয়েছিল

কংগ্রেস বিধায়কদেরই আগের থেকে তৈরি থাকতে বলা হয়েছিল

জানা গিয়েছে সব বিধায়কদেরই আগের থেকে তাদের পরিচয়পত্র নিজের সঙ্গে রাখতে বলা হয়েছিল। তখন থেকেই মনে করা হচ্ছিল যে হোটেল বদলের জন্যে এই কথা বলা হয়েছে বিধায়কদের। ম্যারিয়ট বা সূর্যগড় হোটেলে নিয়ে যাওয়া হতে পারে কংগ্রেস বিধায়কদের। এদিকে কংগ্রেস বিধায়কদের জয়সলমের নিয়ে যাওয়ার জন্য ৩টি চার্টার প্লেনের ব্যবস্থাও করা হয়েছিল বলে খবর। এরই মধ্যে ফের বিজেপির বিরুদ্ধে বিধায়কদের কিনতে চাওয়ার অভিযোগ তুলেছেন গেহলট।

অধিবেশন বসবে ১৪ অগাস্ট

অধিবেশন বসবে ১৪ অগাস্ট

বুধবার রাতে অবশেষে রাজস্থানে অধিবেশন বসার সম্মতি মেলে। ১৪ অগাস্ট থেকে রাজস্থান বিধানসভার অধিবেশন শুরু করতে সম্মতি দিলেন রাজ্যপাল কলরাজ মিশ্র। বুধবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে রাজ্যপালের দপ্তর৷ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ অগাস্ট থেকে বিধানসভার পঞ্চম অধিবেশন শুরুতে সায় দিয়েছেন রাজ্যপাল৷ তবে করোনা পরিস্থিতিতে বিধানসভায় সবরকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

অধিবেশন ডাকার গেহলটের প্রস্তাব প্রত্যাখিত হয়েছে বারবার

অধিবেশন ডাকার গেহলটের প্রস্তাব প্রত্যাখিত হয়েছে বারবার

এর আগে জরুরি ভিত্তিতে অধিবেশন ডাকার যে প্রস্তাব গেহলট করেছিলেন, তা নিয়ে সংবিধানের দোহাই দিয়ে রাজ্যপালি জানিয়ে দিয়েছিলেন যদি আস্থা ভোটের জন্য এই অধিবেশন ডাকা হয় তবে তা ৩১ জুলাই বসবে না হলে তার জন্য ২১ দিনের নোটিশ দিতে হবে। এতে জোর ধাক্কা খায় কংগ্রেস। এরপরই বারবার এনিয়ে প্রস্তাব পাঠানো ও প্রত্যাখ্যানের পালা চলে রাজস্থানে।

সচিনকে কংগ্রেস থেকে তাড়াতে তৎপর গেহলট

সচিনকে কংগ্রেস থেকে তাড়াতে তৎপর গেহলট

এরপরই সচিনকে দল থেকে সরানোর লক্ষ্যে বিধানসভা অধিবেশন ডাকার জন্য উঠে পড়ে লেগেছেন অশোক গেহলট। কারণ সেখানে আস্থা ভোট হলে হুইপের নির্দেশে পাইলট পন্ধীদের অশোক গেহলটকেই ভোট দিতে হবে। আর তা না করলে বা ভাটোভুটি থেকে অনুপস্থিত থাকলে দলবিরোধী কাজের দায়ে তাঁদের বহিষ্কার করার ক্ষমতা থাকবে স্পিকারের হাতে।

পাইলটের বিরুদ্ধে ঘুঁটি সাজাচ্ছেন গেহলট

পাইলটের বিরুদ্ধে ঘুঁটি সাজাচ্ছেন গেহলট

কয়েকদিন আগেই সচিন পাইলট ও ১৮ জন কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে নোটিস পাঠিয়েছিলেন রাজস্থান বিধানসভার স্পিকার। স্পিকারের সেই নোটিসের বিরোধিতা করে রাজস্থান হাইকোর্টে যান প্রাক্তন সচিন পাইলট ও ১৮ জন বিধায়ক। এরপরই সুপ্রিম কোর্টে যান অধ্যক্ষ। তাঁর বক্তব্য, বিধানসভার বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না হাইকোর্ট। অবশ্য স্পিাকারের আর্জি খারিজ করে দেয় শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়, সিদ্ধান্ত জানাতে পারবে রাজস্থান হাইকোর্ট। সেই মতো হাইকোর্টেই এই মামলার শুনানি শুরু হয়। আর তাতে জয় হয় সচিনের।

প্রথম থেকেই বিজেপির বিরুদ্ধে বিধায়ক কেনা-বেচার অভিযোগ

প্রথম থেকেই বিজেপির বিরুদ্ধে বিধায়ক কেনা-বেচার অভিযোগ

প্রথম থেকেই বিজেপির বিরুদ্ধে বিধায়ক কেনা-বেচার অভিযোগ করছেন গেহলট। এমনকী সচিন পাইলট ও তাঁর শিবিরের বিরুদ্ধে বিজেপিকে মদতের অভিযোগও করেছেন তিনি। সেই নিয়ে জল্পনাও শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেছিলেন, বিজেপিতে যোগ দিতে পারেন সচিন পাইলট। কিন্তু সেইসব আশঙ্কা উড়িয়ে সচিন স্পষ্ট জানিয়েছেন, তিনি বিজেপি-তে যোগ দিচ্ছেন না। কিন্তু নিজের অভিযোগে অনড় গেহল'। বিজেপি-র সঙ্গে মিলে সচিন শিবির বিধায়ক কেনাবেচার ষড়যন্ত্র করছে বলে আবার অভিযোগ করেন তিনি। এইবার তাঁর অভিযোগ সুর আরও চড়া। অশোক গেহলত বলেন, 'বিধানসভা অধিবেশন ঘোষণা হওয়ার পর থেকেই বিধায়কদের দাম বেড়েছে। প্রথমে ১০ কোটির কিস্তি ধার্য হয়, পরে তা হয় ১৫ কোটি। এখন তা সীমাহীন হয়েছে। আর সবাই ভালো করে জানে কে বিধায়ক কেনা-বেচা করছে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+