কংগ্রেস সরকার ফেলার চক্রান্তে 'অপারেশন কমল'! রাজস্থানে শঙ্কিত গেহলট
রাজস্থানে ফের কংগ্রেস সরকার ফেলার চেষ্টা শুরু করেছে বিজেপি। শনিবার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট চাঞ্চল্যকর অভিযোগ করেন বিজেপির বিরুদ্ধে। এরইসঙ্গে তিনি দাবি করেছেন, মহারাষ্ট্রের মহা বিকাশ আগাদি সরকারকে ফেলার চেষ্টাও হচ্ছে।
রাজস্থানে ফের কংগ্রেস সরকার ফেলার চেষ্টা শুরু করেছে বিজেপি। শনিবার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট চাঞ্চল্যকর অভিযোগ করেন বিজেপির বিরুদ্ধে। এরইসঙ্গে তিনি দাবি করেছেন, মহারাষ্ট্রের মহা বিকাশ আগাদি সরকারকে ফেলার চেষ্টাও হচ্ছে। তিনি আরও বলেন, রাজস্থানের মানুষ আমাদের সরকার রক্ষা করবে।

রাজস্থানের মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির অপারেশন কমলের জেরে কংগ্রেস বিধায়কদের ৩৪ দিনের জন্য একটি হোটেলে থাকতে হয়েছিল। রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচীন পাইলটের নাম না করে গেহলট বলেন, অজয় মাকেন, রণদীপ সুরজেওয়ালা এবং অবিনাশ পাণ্ডেরা এখানে এসে বসেছিলেন। তাঁরা বিদ্রোহী নেতাদের বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তাই সরকারকে রক্ষা করেছিল।
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট দাবি করেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কংগ্রেস নেতাদের ভাঙিয়ে সরকার ফেলার খেলা চালাচ্ছেন। তিনি বলেন, এভাবে পাঁচটি সরকারকে ফেলা হয়েছে এবং ষষ্ঠটিরও একই পরিণতি হবে বলে হুঙ্কার ছেড়েছেন তিনি। বিদ্রোহী কংগ্রেস বিধায়কদের আস্থা বাড়াতে কেন্দ্রীয়মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে লাগিয়ে রাখা হয়েছে।
গেহলটের অভিযোগের জবাবে রাজস্থান বিধানসভায় বিরোধী দলনেতা গুলব চাঁদ কাটারিয়া দাবি করেন, কংগ্রেসের মধ্যে সংঘাতের ফলে রাজ্য সরকারের পতন ঘটবে। সরকার বাঁচানোর জন্য বিধায়কদের কাছে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস।, কিন্তু এই প্রতিশ্রুতি তারা পূরণ করেনি। এ কারণেই তারা সরকার ভেঙে যাওয়ার ভয় করছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications