জটিল হচ্ছে রাজস্থানের রাজনৈতিক পরিস্থিতি, আগ্রাসী স্ট্র্যাটেজিতে ঝুঁকছেন অশোক, দফায় দফায় বৈঠক

জটিল হচ্ছে রাজস্থানের রাজনৈতিক পরিস্থিতি, আগ্রাসী স্ট্র্যাটেজিতে ঝুঁকছেন অশোক, দফায় দফায় বৈঠক

সচিনের রক্ষা কবচের মেয়াদ বাড়তেই আগ্রাসী হয়ে উঠেছেন অশোক গেহলট। বিধানসভা অধিবেশন ডেকে ক্ষমতা জাহিরের মরিয়া চেষ্টা চালাতে শুরু করেছেন তিনি। সেই আগ্রাসী নীতিতে টার্গেটে রয়েছের রাজ্যপাল। কিন্তু কেন হঠাৎ করে গেহলটের নীিত বদল। বিপদ আঁচ করেই কী গেহলটের এই স্ট্র্যাটেজি বদল?

 আগ্রাসী স্ট্র্যাটেজি অশোকের

আগ্রাসী স্ট্র্যাটেজি অশোকের

হঠাৎ করেই আগ্রাসী হয়ে উঠেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। যেভাবেই হোক বিধানসভা অধিবেশন ডেকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে মরিয়া হয়ে উঠেছেন তিনি। তার জন্য গতকাল থেকেই একের পর এক আগ্রাসী পদক্ষেপ শুরু করেছেন তিনি। হঠাৎ করে অশোকের এই আগ্রাসী নীতি কেন এই নিয়ে সন্দেহ দানা বেঁছে রাজনৈতিক মহলে।

 সচিনের সুরক্ষাকবচে লুকিয়ে কোন অভিসন্ধি

সচিনের সুরক্ষাকবচে লুকিয়ে কোন অভিসন্ধি

গতকাল রাজস্থান হাইকোর্টের পক্ষ থেকে সচিন পাইলটদের সুরক্ষা কবচ বাড়ানো হয়েছে। তারপরেই রাজ্যপালকে টার্গেট করা শুরু করেেছন অশোক গেহলট। সচিনের এই রক্ষাকবসের আড়ালে বিজেপি কোনও অভিষন্ধি রয়েছে আঁচ করেই আগ্রাসী নীতি নিেয়ছেন অশোক এমনই মনে করছে রাজনৈতিক মহল।

রাজ্যপালের উপর চাপ সৃষ্টি

রাজ্যপালের উপর চাপ সৃষ্টি

বিধানসভা অধিবেশন ডাকা নিয়ে রাজ্যপালের উপর চাপ সৃষ্টি করে চলেছেন অশোক গেহলট। গতকাল রাজভবনে অশোকের অনুগামী বিধায়করা প্রায় ৫ ঘণ্টা ধরে অবস্থান বিক্ষোভ করেন। রাতে রাজ্যপালের সঙ্গে বৈঠকও করেন অশোক গেহলট। কেন বিধানসভা অধিবেশন ডাকা হচ্ছে না তা নিয়ে সওয়াল করেন অশোক। রাজ্যপাল এই নিয়ে ৬টি পয়েন্ট দিয়েছেন। অসময়ে বিধানসভা অধিবেশন ডাকতে গেলে ২১ দিন আগে নোটিস দিতে হয়। গেহলট সরকার সেটা করেননি। ইতিমধ্যেই সংখ্যা গরিষ্ঠতা প্রমাণে রাজ্যপালের কাছে ১০২ জন বিধায়কের নামের তালিকা দিয়েছেন গেহলট।

রাজ্যপালের পাল্টা অভিযোগ

রাজ্যপালের পাল্টা অভিযোগ

গতকাল গভীর রাত পর্যন্ত এই নিয়ে টানাপোড়েন চলার পর রাজ্যপাল জানিয়েছেন বিধানসভা অধিবেশন অসমে ডাকার কোনও যুক্তিপূর্ণ কারণ ব্যাখ্যা করতে পারেননি অশোক গেহলট। এমনকী রাজ্যপালকে নিরাপত্তা দিতে পারছেন না গেহলট সরকার এমনও অভিযোগ করেছেন কলরাজ মিশ্র। রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ ফের মন্ত্রিসভার বৈঠকে বসেছেন অশোক গেহলট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+