রাজস্থানের কংগ্রেসে বড় ভাঙন! সচিন বনাম অশোক লড়াইয়ে মরুরাজ্য হাত শিবিরে 'আঁধি'

যে আগুন ছাই চাপা আগুন ছিল , তা ভোট শেষ হতেই যেন দাউ দাউ করে জ্বলতে শুরু করে দিয়েছে। লোকসভা ভোট মিটতেই এবার মরুরাজ্যে প্রকাশ্যে এসে গিয়েছে কংগ্রেসের অন্দরমহলের দ্বন্দ্ব।

যে আগুন ছাই চাপা আগুন ছিল , তা ভোট শেষ হতেই যেন দাউ দাউ করে জ্বলতে শুরু করে দিয়েছে রাজপুত রাজ্য রাজস্থানে । লোকসভা ভোট মিটতেই এবার মরুরাজ্যে প্রকাশ্যে এসে গিয়েছে কংগ্রেসের অন্দরমহলের দ্বন্দ্ব। রাজস্থানে মোদী ঝড়ে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে গোটা কংগ্রেস শিবির। এবার মোদী ঝড়ের দাপট সামলে কংগ্রেস শিবিরে বড় ভাঙনের মেঘ জমাট বাঁধতে চলেছে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোট ও উপ মুখ্যমন্ত্রী সচিন পাইলটের মধ্যে।

সচিনের বিরুদ্ধে অভিযোগ

সচিনের বিরুদ্ধে অভিযোগ

রাজস্থানে লোকসভা ভোটে অশোক গেহলোটের ছেলে বৈভব দাঁড়িয়েছিল লোকসভা ভোটযুদ্ধে। তবে যোধপুরের ভোট যুদ্ধ বৈভব জিততে পারেননি। যার জন্য অশোক গেহলোট , রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের তাবড় নেতা সচিন পাইলটকে দোষী বলে দাবি করছেন।

অশোকের দাবি

অশোকের দাবি

যোধপুর থেকে বৈভব গেহলোটের হার মানতে পারছেন না বাবা অশোক গেহলোট। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোটের দাবি, রাজ্য কংগ্রেসের প্রধান হিসাবে এই হারের দায় নিন সচিন পাইলট। কারণ এই যোধপুর এককালে অশোকের পোক্ত দূর্গ ছিল। সেই জায়গায় তাঁর ছেলের হার হয় কিভাবে? প্রশ্ন তুলেছেন অশোক।

রাহুল গান্ধীর ধমক অশোককে!

রাহুল গান্ধীর ধমক অশোককে!

লোকসভা ভোটে রাজস্থানে কংগ্রেসের পায়ের তলা থেকে জমি কেড়ে নিয়েছে বিজেপি। এরপরই রাহুল গান্ধীর ধমক গিয়ে পড়ে সেরাজ্যের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস সেনাপতি অশোক গেহলোটের ওপর। রাহুল দাবি করেন, শুধুমাত্র ছেলে বৈভবের কেন্দ্রে প্রচার ছাড়া অন্য কোনও কেন্দ্রে প্রচারে সেভাবে দেখা যায়নি অশোককে! আর এই নিয়েই কংগ্রেস সভাপতি প্রশ্ন তোলেন।

সচিন বনাম অশোক

সচিন বনাম অশোক

রাজস্থানে কংগ্রেসের অন্দরমহলে কান পাতলেই শোনা যায় সচিন বনাম অশোক দ্বন্দ্ব। কংগ্রেসের একটা অংশ মনে করে রাজস্থানে বিধানসভা নির্বাচনে হাত শিবিরের জয়ের অনেকটাই সম্ভব হয়েছিল সচিন পাইলটের জন্য। তবে, শেষমেশ মুখ্যমন্ত্রীর পদে অশোক গেহলোটকে বসিয়ে কংগ্রেস দলের যুব শিবিরের কাছে ইতিবাচক বার্তা দিতে পারেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+