লখিমপুরে তিনি গাড়ি চালাচ্ছিলেন না, উত্তর প্রদেশ পুলিশের কাছে প্রমাণ দিলেন মন্ত্রীপুত্র

লখিমপুরে তিনি গাড়ি চালাচ্ছিলেন না, উত্তর প্রদেশ পুলিশের কাছে প্রমাণ দিলেন মন্ত্রীপুত্র

ঘটনার দিন লখিমপুরে তিনি ছিলেন না। উত্তর প্রদেশ পুলিশের ক্রাইম ব্রাঞ্চকে নিজের নির্দোষ হওয়ার প্রমাণ দিলেন মন্ত্রীপুত্র আশিস মিশ্র। সূত্রের খবর পুলিশের কাছে ভিডিও এবং ১০ জন ব্যক্তির লিখিল বিবৃতি দিয়েছেন আশিস মিশ্র। শনিবার তিনি যোগী সরকারের তৈরি স্পেশাল ইনভেস্টিগেশন টিমের সামবে হাজিরাদেন। গতকালই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন।

মন্ত্রীপুত্রের হাজিরা

মন্ত্রীপুত্রের হাজিরা

শনিবার উত্তর প্রদেশ পুলিশের ক্রাইমব্রাঞ্চের দফতরে হাজিরা দেন লখিমপুরকাণ্ডে মূল অভিযুক্ত আশিস মিশ্র। সকাল সাড়ে ১০টা নাগাদ তিনি পৌঁছে গিয়েছিলেন লখনউসে ক্রাইম ব্রাঞ্চের দফতরে। সেখানে তাঁকে জেরা করার জন্য ছিলেন ডিআইজি উপেন্দ্র আগরওয়াল। তাঁর নেতৃত্বেই সিট গঠন করেছে উত্তর প্রদেশ সরকার। শুক্রবার তাঁকে সকাল ১০টার মধ্য হাজিরা দিতে বলা হয়েছিল।

 তথ্য প্রমাণ দিলেন আশিস মিশ্র

তথ্য প্রমাণ দিলেন আশিস মিশ্র

আশিস মিশ্রর বিরুদ্ধে অভিযোগ রয়েছে গত ৩ অক্টোবর লখিমপুর খেরিতে গাড়ি চালিয়ে পিষে ৮ জনকে হত্যা করেছিলেন তিনি। কৃষকদের মিছিলের উপর গাড়ি চালানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র বারবার দাবি করেছিলেন তাঁর ছেলে সেদিন ঘটনাস্থলে ছিলেন না। তারই তথ্য প্রমাণ দিয়েছেন আশিস মিশ্র। ভিডিও প্রমাণ দিয়ে তিনি পুলিশের কাছে দাবি করেছেন সেদিন তিনি সেখানে গাড়ির চালকের আসনে ছিলেন না। সেই সঙ্গে ১০ জনের লিখিত বিবৃতিও পুলিশের কাছে জমা দিয়েছেন তিনি।

আশিস মিশ্রর বিরুদ্ধে এফআইআর

আশিস মিশ্রর বিরুদ্ধে এফআইআর

ঘটনার পরের দিনই কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র এবং তাঁর ছেলে আশিস মিশ্রর বিরুদ্ধে এফআইআর দায়ের করে উত্তর প্রদেশ পুলিশ। এই ঘটনায় আশিস মিশ্রর দুই সহযোগী লবকুশ এবং আশিস নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা সেদিন ঘটনাস্থলে ছিলেন বলে জানতে পেরেছে উত্তর প্রদেশ পুলিশ। কৃষকদের অভিযোগ ছিল শুধু গাড়ি চালিয়ে পিষে মারেননি তিনি। যাতে কেউ ধরতে না পারে সেকারণে গাড়ি থেকে নেমে শূন্যে গুলি চালিয়ে ছুটে পালিয়ে গিয়েছিলেন তিনি। ঘটনার পর থেকে আর তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।

উত্তর প্রদেশ পুলিশকে ভর্ৎসনা

উত্তর প্রদেশ পুলিশকে ভর্ৎসনা

লখিমপুর কাণ্ডের মামলার শুনানিতে আশিস মিশ্রকে কেন গ্রেফতার করা হয়নি তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল উত্তর প্রদেশ পুলিশকে। আদালত রীতিমত প্রশ্ন করেছিলেন কেন উত্তর প্রদেশ পুলিশ আশিস মিশ্রকে গ্রেফতার করল না। এবং উত্তর প্রদেশ পুলিশের তদন্তে যে তিনি সন্তুষ্ট নন তা স্পষ্ট করে দিয়েছিছে শীর্ষ আদালত। লখিমপুর কাণ্ডকে নারকীয় হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছে আদালত। সেই সঙ্গে উত্তর প্রদেশ পুলিশকে ভাল করে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+