লখিমপুর খিরির ঘটনায় ধৃত মন্ত্রী পুত্র, জেনে নিন এই কাণ্ডের কিছু গুরুত্বপূর্ণ তথ্য
লখিমপুর খিরির ঘটনায় ধৃত মন্ত্রী পুত্র, জেনে নিন এই কাণ্ডের কিছু গুরুত্বপূর্ণ তথ্য
উত্তরপ্রদেশের লখিমপুর খিরিতে নিহত কৃষক কাণ্ডে শনিবারই পুলিশ কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিষ মিশ্রকে গ্রেফতার করে। এর আগে আশিষকে লখিমপুর খিরির ঘটনা নিয়ে ১২ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ জানিয়েছে যে অভইযুক্ত আশিষ মিশ্রের কথাবার্তা অসংলগ্ন ছিল এবং সে পুলিশের সঙ্গে সহযোগিতা করেনি। এই ঘটনা নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ খবর জেনে নিন।

গ্রেফতার আশিষ মিশ্র
লখিমপুর খিরির খুনের ঘটনায় আশিষ মিশ্রের নাম আসার পাঁচদিনের মাথায় গ্রেফতার হয় কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে। তার বিরুদ্ধে যে মামলা রুজু করা হয়েছিল তারই জেরে তাকে দ্রুত গ্রেফতার করা হয় এবং প্রশ্ন উঠতে থাকে আশিষ মিশ্রকে তার বাবার জন্য কি তার সঙ্গে ভিআইপি আচরণ করা হবে। তাকে গ্রেফতারের একদিন আগে তলব করা হলেও সে আসেনি।

আশিষ মিশ্রের কথা অসংলগ্নতা
উত্তরপ্রদেশ পুলিশের শীর্ষস্থানীয় সূত্রের খবর, গত রবিবারের ঘটনা সম্পর্কে বহু তথ্যের সঠিক ব্যাখা দিতে ব্যর্থ হয় আশিষ মিশ্র। সাক্ষীরা জানিয়েছেন যে ঘটনার পর থেকেই নিখোঁজ হয়ে যায় আশিষ মিশ্র। যদিও লখিমপুরের ঘটনায় দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত উপস্থিত ছিল মন্ত্রী পুত্র, অপরাধের ঘটনার খুব কাছেই তার ফোন লোকেশন পাওয়া যায়। আশিষ মিশ্র গাড়ির চালকের যে বর্ণনা দিয়েছে, যে নাকি কৃষকদের গাড়ি চাপা দিয়েছে, তার সঙ্গে মেলে না।

পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে আশিষ মিশ্র
উত্তরপ্রদেশের শীর্ষ পুলিশ কর্তা আশিষ মিশ্রের জন্য তিন ঘণ্টা অপেক্ষা করার পর শুক্রবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রশাসনিক ভবনে পেছনের দরজা দিয়ে নিয়ে আসা হয়, যাতে সংবাদমাধ্যমের হেনস্থা এড়িয়ে যাওয়া যায়। এরপর তাকে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়। আরও একটি সন্দেহজনক পদক্ষেপের মধ্যে, উত্তরপ্রদেশ পুলিশ আইনের একটি ধারার অধীনে আশীষ মিশ্রকে নোটিশ জারি করেছিল যা সাক্ষীদের উপস্থিতি সম্পর্কিত, কিন্তু অভিযুক্তের নয়।

সুপ্রিম কোর্টে ভর্ৎসনা উত্তপ্রদেশ সরকারকে
উত্তরপ্রদেশের লখিমপুর খিরির ঘটনা নিয়ে দেশজুড়ে কৃষকদের ক্ষোভের মুখে পড়ে সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দিয়েছিল যে এই ঘটনার সঙ্গে যে কোনও কেউ যুক্ত থাকুক না কেন আইনত পদক্ষেপ তার বিরুদ্ধে নিতেই হবে। এরপরই নড়েচড়ে বসে উত্তরপ্রদেশ সরকার।

সুপ্রিম কোর্টের সমালোচনা
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রমন যোগী সরকারের তীব্র ভর্ৎসনা করে বলেন, 'কি ধরনের বার্তা মানুষের কাছে পৌঁছাচ্ছে? এমনকী সাধারণ পরিস্থিতিতেও পুলইস দ্রুত ঘটনাস্থলে যাচ্ছে না এবং অভিযুক্তকে গ্রেফতার করছে না? যেমনটা হওয়া উচিত বিষয়গুলি সেভাবে ঘটছে না কেন? শুধু শব্দই ব্যবহৃত হচ্ছে কিন্তু কোনও পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না।'

পুলিশি তলব এড়িয়ে যায় মন্ত্রী পুত্র
পুলিশের তলব পাঠানোর পরও মন্ত্রী অজয় মিশ্রের ছেলে উপস্থিত না হওয়ায় মন্ত্রী জানান যে তাঁর ছেলের স্বাস্থ্য সংক্রান্ত কারণে শুক্রবার পুলিশের কাছে যেতে পারেনি তবে শনিবার আশিষ পুলিশকে সহযোগিতার জন্য যাবে।

কৃষকদের অভিযোগ আশিষ মিশ্রের দিকে
কৃষকদের দায়ের করা এফআইআরে আশিষ মিশ্রের নাম রয়েছে। কৃষকরা জানিয়েছেন যে, তাঁরা গত রবিবার কালো পতাকা নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ করছিলেন কিন্তু সেখানে আশিষ মিশ্র গাড়ি নিয়ে কৃষকদের ভিড়ের মাঝে ঢুকে পড়ে স্লোগান দিতে শুরু করে। এই ঘটনায় চারজন কৃষক সহ কনভয়ের চারজনের মৃত্যু হয় এবং এই ঘটনার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

ঘাতক গাড়িটি আশিষ মিশ্রের
কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে এটা স্বীকার করেছে যে এসইউভি গাড়িটি তার হলেও, সেই গাড়ির ভেতর সে ছিল না। এই গাড়িটি কৃষকদের পিষে দেয় বলে অভিযোগ ওঠে। আশিষ মিশ্রের আইনজীবীরা ১৫০টি ছবি পুলিশকে দেখিয়েছে যেখানে দেখা গিয়েছে গাড়ির ভেতর উপস্থিত নেই আশিষ মিশ্র।

গ্রেফতার ২ জন
সুপ্রিম কোর্টে লখিমপুর খিরির ঘটনা পৌঁছানোর সঙ্গে সঙ্গে লভ কুশ ও আশিষ পাণ্ডেকে গ্রেফতার করা হয় বৃহস্পতিবার। সাংবাদিক ও কৃষকদের পিষে দিয়েছিল যে গাড়িটি সেই গাড়ির ভেতরেই লভ কুশ ও আশিষ পাণ্ডে ছিল।

যোগী আদিত্যনাথের বক্তব্য
লখিমপুর খিরির ঘটনায় কোনও পদক্ষেপ না করায় চাপের মুখে পড়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জোর দিয়ে জানিয়েছিলেন যে তাঁর সরকার 'অভিযোগের ভিত্তিতে কাউকে গ্রেপ্তার করবে না'। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে ছুটে আসা বিরোধী নেতাদের আক্রমণের মুখে পড়ে মুখ্যমন্ত্রী বলেন, 'তারা কোন শুভেচ্ছা বার্তা দিতে আসেন নি।'












Click it and Unblock the Notifications