ধর্ষণ প্রসঙ্গে মহিলাদের কাঠগড়ায় দাঁড় করিয়ে বিতর্কে এনসিপি নেত্রী

মঙ্গলবার নাগপুরে দলীয় মহিলা শাখার অনুষ্ঠানে ধর্ষণ প্রসঙ্গে অপরাধী পুরুষদেরই পক্ষ নেন আশা। ২০১২ সালে নির্ভয়া গণধর্ষণ কাণ্ডে কেন নির্ভয়া পুরুষ বন্ধুর সঙ্গে কেন রাতে ঘুরতে বেরিয়েছিল সে প্রশ্ন তোলেন আশা। মন্তব্য করেন মুম্বইয়ের শক্তি মিল কমপ্লেক্সে মহিলা চিত্র-সাংবাদিকের গণধর্ষণ প্রসঙ্গেও।
আশা বলেন, 'নির্ভয়ার কী আদৌ রাত ৯টার সময়ে বন্ধুর সঙ্গে সিনেমা দেখতে যাওয়ার প্রয়োজন ছিল? শক্তি মিলের ঘটনাটাই দেখুন, নির্যাতিতা কেন সন্ধ্যে ৬টার সময় ওরকম একটা নির্জন স্থানে গিয়েছিল?'
নির্ভয়া কেন রাতে ৯ টায় বন্ধুর সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিল? : মিরজে
শুধু তাই নয়, মহিলাদের পোশাক, আচরণ, ভাব-ভঙ্গিমা এবং অনপুযুক্ত স্থানে মহিলাদের উপস্থিতিই ধর্ষণের কারণ বলে ব্যাখ্যা করেছেন আশা। যৌন হেনস্থাকে তাঁরা আহ্বাণ জানাচ্ছেন কিনা সে বিষয়ে মহিলাদের সজাগ ও সতর্ক হতে হবে বলেও মন্ত্বব্য করেন মিরজে।
এনসিপি নেত্রীর মন্তব্যে ক্ষুব্ধ জোটসঙ্গী কংগ্রেস। কংগ্রেস নেত্রী রীতা বহুগিনা জোশী বলেন, আশা যা বলেছেন তা কখনওই গ্রহণযোগ্য নয়। মহিলা কমিশনের এখ সদস্যের এমন মন্তব্য করা কখনওই শোভা পায় না। মহিলাদের ক্ষমতায়ণ নিয়ে কথা বলা উচিত। তাদের পোশাকের সীমাবদ্ধতায় রাখা কখনই উচিত কাজ নয়।
বিজেপিও মিরজের মন্তব্যের কড়া সমালোচনা করেছে। যদিও পরে একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন মিরজে। তিনি বলেন, আমি যা বলেছি তা আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, আমি যদি কাউকে আঘাত করে থাকি তার জন্য ক্ষমাপ্রার্থনা করছি।
একইসঙ্গে তার মন্তব্যকে ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে গণমাধ্যমের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন মিরজে। মিরজের কথায়, তাঁর পুরো বক্তব্য না তুলে শুধু মাত্র একটা অংশ দেখানো হয়েছে। আমি ধর্ষণের জন্য মহিলাদের অভিযুক্ত করিনি। তাঁর দাবি, তিনি শুধু মহিলাদের আরও সজাগ থাকতে বলেছেন।
উল্লেখ্য নাগপুর যে অনুষ্ঠানে মিরজে এই বিতর্কিত মন্তব্যটি করেন সেই অনুষ্ঠানে এনসিপি-র মহিলা শাখার প্রধান সুপ্রিয়া সুলেও উপস্থিত ছিলেন।












Click it and Unblock the Notifications