আশারাম বাপু মামলার সাক্ষীকে গুলি করে খুন মুজাফ্ফরনগরে
মুজাফ্ফরনগর, ১২ জানুয়ারি : ধর্ষণের ঘটনায় আশারামবাপুর জড়িত থাকার ঘটনায় অন্যতম মুখ্য সাক্ষীকে উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগরে গুলি করে মারা হল। রবিবার অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গুলি চালায় বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে,৩৫ বছরের অখিল গুপ্তা বাড়ি ফেরার পথে তার উপর গুলি চালায় এক ব্যক্তি। অখিলকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে অখিলকে মৃত বলে ঘোষণা করা হয়।

অখিল গুপ্তা আশারাম বাপুর রাধুনী ছিলেন। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে আপাতত জেলে রয়েছেন আশারামবাপু। এই আশারামবাপুরই বিরুদ্ধে ধর্ষণের অন্য একটি মামলায় অন্যতম মূল সাক্ষী ছিলেন অখিল।
উল্লেখ্য ২০১৩ সালে গুজরাত পুলিশ অখিলকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে ও তাঁর বয়ান রেকর্ড করে। অখিলের এক আত্মীয় জানিয়েছেন, আশারাম বাপুর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন অখিল।
গুজরাতের সুরাতে দুই বোন আশারাম বাপু ও তার ছেলে নারায়ণ সাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন। এই ঘটনারই সাক্ষী ছিলেন অখিল।
সাক্ষ্য দেওয়ার কারণেই অখিলকে গুলি করে মারা হল নাকি এর পিছনে অন্য কোনও শত্রুতাত গল্প রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications