Vande Bharat Express: আসানসোল-দুর্গাপুরেও মিলবে বন্দে ভারতের সুবিধা! বড় ঘোষণা রেলের
Vande Bharat Express: শেষ মুহূর্তে এসে বড় সুখবর দিল রেল। বহু প্রতীক্ষিত পাটনা হাওড়া বন্দে ভারত চালু হচ্ছে। আর তা আগামীকাল রবিবার, ২৪ সেপ্টেম্বর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে রাঁচি এবং হাওড়া বন্দে ভারত সহ দেশের আরও ৭ টি বন্দে ভারতেরও উদ্বোধন করবেন তিনি।
এক সঙ্গে এতগুলি বন্দে ভারতের (Vande Bharat Express) উদ্বোধন রেলের মানচিত্রে নয়া ইতিহাস তৈরি হতে চলেছে। রবিবার ট্রেনগুলির উদ্বোধন হলেও, ২৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে চলাচল শুরু করবে পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। পাটনা থেকে ট্রেনটি রওনা দেবে হাওড়া স্টেশনের দিকে।

রেল সূত্রে খবর, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে নিয়মিত ভাবে চলাচল শুরু করবে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। সম্ভবত সোমবার থেকেই মিলবে টিকিট। ৬ ঘন্টা ৩৫ মিনিট সময়ে পাটনা থেকে হাওড়ার দূরত্ব অতিক্রম করবে ভারতের এই সেমি হাইস্পিড ট্রেনটি।
তবে এখানেই শেষ নয়, আরও সুখবর শুনিয়েছে রেল (Indian Rail) । প্রাথমিকভাবে যেটা শোনা গিয়েছিল, বন্দে ভারত এক্সপ্রেস আসানসোল থেকে ছেড়ে সোজা হাওড়া গিয়ে পৌঁছবে অথবা হাওড়া থেকে ছাড়ার পর এসে পৌঁছবে আসানসোলে। পশ্চিম বর্ধমান জেলা এই প্রথম বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে।
আসানসোলে বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজের (Vande Bharat Express) সিদ্ধান্তে সবাই খুশি ছিলেন। কিন্তু ট্রায়াল রানে বন্দে ভারত এক্সপ্রেস আসানসোল থেকে ছেড়ে সোজা পৌঁছেছিল হাওড়া। ফলে আক্ষেপ থেকে গিয়েছিল দুর্গাপুরবাসীর। অনেকেই আশা করেছিলেন দুর্গাপুরে বন্দে ভারত ট্রেন থামবে। কিন্তু ট্রায়াল রানের সময় তা না হওয়ায়, দুর্গাপুরবাসীর মন খারাপ হয়ে গিয়েছিল।
তবে শেষ মুহূর্তে এসে দুর্গাপুরবাসীর জন্য বিশাল সুখবর শুনিয়েছে ভারতীয় রেল। কারণ বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)আসানসোলের পর দুর্গাপুরেও থামবে। সম্প্রতি রেল সুত্রে জানা গিয়েছে এমনটাই। এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, পাটনা-হাওড়া বন্দেভারত ট্রেন আগামী ২৬ সেপ্টেম্বর থেকে উভয়পথে যাত্রা শুরু করবে।
ট্রেনটি যাত্রাকালে পাটনাসাহিব, মোকামা, লক্ষীসরাই, জসিডি, জামতারা, আসানসোল ও দূর্গাপুর স্টেশনে থামবে। উল্লেখযোগ্য ভাবে এই ট্রেনটিতে সফররত যাত্রীরা পাটনা থেকে হাওড়া মাত্র ৬ ঘন্টা ৩৫ মিনিটে পৌঁছবে। আর এই ঘোষণার পরেই দুই শহরে কার্যত উৎসবের মেজাজ।
আসানসোল-দুর্গাপুরে বন্দে ভারতের (Vande Bharat Express) স্টপেজ ঘোষণায় মানুষের অনেকটাই সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications