আসাদউদ্দিন ওয়েইসি 'ভগবান রাম'-এর বংশধর, দাবি BJP নেতার
আসাদউদ্দিন ওয়েইসি 'ভগবান রাম'-এর বংশধর, দাবি BJP নেতার
দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সরকারের সবচেয়ে বড় সমালোচকদের তালিকায় AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়েইসির নাম উপরের দিকে থাকে৷ বিজেপি নেতা, কর্মী, সমর্থরাও ওয়েইসির সমালোচনা করার সুযোগ ছাড়ে না। ওয়েসি ভাইদের বিভিন্ন হিন্দু বিরোধী বক্তব্যদের কারণে একাধিক বার দেশের হিন্দু সংগঠনগুলি তাদের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। কিন্ত এবার খোদ বিজেপি সাংসদের মুখে শোনা গেল
আসাদউদ্দিন ওয়েইসির প্রশংসা। উত্তরপ্রদেশের গোন্ডা সংলগ্ন কাইসারগঞ্জের বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ সরণ সিং দাবি করলেন, আসাদউদ্দিন ওয়েইসি আসলে হিন্দুদের দেবতা শ্রীরামেরই বংশধর৷

প্রসঙ্গত অযোধ্যায় রামমন্দির নির্মাণ কার্য শুরু করা বিজেপির সবচেয়ে বড় জয়গুলির অন্যতম৷ কিন্তু সেই অযোধ্যা রামমন্দির নির্মাণের অন্যতম বড় বিরোধী হলেন খোদ আসাদউদ্দিন ওয়েইসি৷ আইমিম প্রধান খোলাখুলিই বারবারই অযোধ্যায় রাম মন্দির নির্মাণের বিরোধিতা করেছেন৷ এবার সেই ওয়েইসিকেই হঠাৎ করে রামের বংশধর বলে বসলেন কাইসারগঞ্জের বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ সরণ সিং। তবে এখানেই থেমে যাননি ব্রিজ ভূষণ৷ সোমবার গোন্ডার এক বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে ব্রিজ ভূষণ বলেন, ওয়েইসি আমার পুরনো বন্ধু। যতদূর আমি ওকে চিনি ওর বলশধররা কেউ ইরান থেকে আসেনি৷ ওরা আসলে ক্ষত্রিয় (হিন্দু)। ভগবান শ্রী রামচন্দ্রেরবংশধর৷'
যথারীতি ব্রিজভূষণের বক্তব্য নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে৷ দেশে কংগ্রেস, বাম, তৃণমূল, সপা, সহ বিজেপি বিরোধীরা এমনিতেই দাবি করে আসে আইমিম আসলে বিজেপির বি-টিম। বিভিন্ন আসনে মুসলিম ভোট কেটে বিজেপির সুবিধা করে দেয় আইমিম৷ ব্রিজ ভূষণের বক্তব্য নতুন করে সে জল্পনাকে উসকে দিন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ তবে শুধু ওয়েইসিকে রামের বংশধর বলেই থেমে যাননি ব্রিজ। তিনি বলেন আইমিম ও সপা রাজ্যে জোট করেনি কারণ তার দু'টি দলই মুসলিম ভোট পেতে মরিয়া৷ এরপর তিনি আর যোগ করে বলেন, 'অখিলেশ একজন প্রতারক, সে তাঁর বাবা, কাকাকে চিট করেছে এবার স্বামী প্রসাদ মৌর্যর সঙ্গেও প্রতারণা করবে৷
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications