'মার গুলি, বলব বুক চিতিয়ে তবু কাগজ দেখাব না ', সিএএ থেকে 'ভারতের প্রতি প্রেম' নিয়ে সরব ওয়েইসি

'কাগজ দেখাব না ,বুক চিতিয়ে বলব মার গুলি', সিএএ থেকে 'ভারতের প্রতি প্রেম' নিয়ে সরব ওয়েইসি

ফের একবার নাগরিকত্ব সংশোধনী আইন থেকে শুরু করে এনআরসি নিয়ে রব হলেন আমিম নেতা আসাদউদ্দিন ওয়েইসি। দেশের এই সাংসদ ভারতের বিভিন্ন অংশে ক্রমাগত জ্বলতে থাকা নাগরিকত্ব সংশোধনী আইনের বিক্ষোভ বিরোধিতা নিয়ে ফের একবার সোচ্চার হয়ে তোপ দাগেন মোদী আর অমিত শাহের সরকারের বিরুদ্ধে।

ফের একবার সরব আওয়েসি

আওয়েসি বলেন , ' যিনি মোদী আর শাহের বিরুদ্ধে আওয়াজ তুলবেন তিনিই সত্যিকারের মর্দ-এ- মুজাহিদ হিসাবে পরিচিত হবে।.. আমি দেশে থাকব। আর কাগজ দেখাব না। ...' এই ভাষাতেই এক সভায় সুর চড়াতে থাকেন আসাদউদ্দিন ওয়েইসি।

'গোলি মার...'

'গোলি মার...'

এরপরই পরিচয়পত্র দেখানো ও নাগরিকত্ব নিয়ে বক্তব্য রেখে আসাদউদ্দিন বলেন, '.. কাগজ যদি দেখাতেই হয়, তাহলে বুক দেখিয়ে বলব গুলি মার...'। এরপর আওয়েসির বার্তা '.. মার দিল পে গোলি মার কিঁউকি দিল মে ভারত কি মহব্বত হ্যায়। '

 আমিম নেতার তোপ

আমিম নেতার তোপ

এর আগেও নাগরিকত্ব ইস্যুতে একাধিক বিতর্কিত দাবি করেন আসাদউদ্দিন। তিনি বলেন, 'প্রধানমন্ত্রী বলছেন যে এই সিএএ কোনও নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিষয় নয়। তবে আমার মতে এতে অমুসলিমদের বন্দি দশা থেকে সরিয়ে , মুসলিমদের হেফাজতে নেওয়া হবে। '

'শাহিনবাগ হবে জালিওয়ালানাবাগ'

'শাহিনবাগ হবে জালিওয়ালানাবাগ'

এদিকে, দিল্লির শাহিনবাগে ধীরে ধীরে ধিক ধিক করে জ্বলতে থাকা সিএএ বিরোধী বিক্ষোভের আঁচ ক্রমাগত বাড়তে শুরু করেছে। আর সেই প্রসঙ্গ নিয়ে বিজেপি সরকারের তোপেরও পাল্টা জবাব দেন অওয়েইসি। তিনি এর আগে বলেছিলেন, ' হতে পারে ওঁরা গুলি মেরে দেন, তাতে শাহিনবাগ জালিওয়ালানাবাগও হতে পারে। '

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+