'৫০-৫০ কি কোনও নতুন বিস্কিট,উদ্ধব ঠাকরে মোদীকে ভয় পাচ্ছেন'! মহারাষ্ট্র নিয়ে আসাদাউদ্দিনের তোপ

বিজেপি সেনার মধ্যে এই মহূর্তে রাজনৈতিক ঠাণ্ডা লড়াই চরমে। চাপ ও পাল্টা চাপের রাজনীতিতে রীতিমতো সরগরম মারাঠাভূমি। মহারাষ্ট্রের মসনদে কে বসবেন, তা নিয়ে বিজেপির ফড়নবীশ শিবিরের বিরুদ্ধে সোচ্চনার শিবসেনার ঠাকরে শিবির। এমন পরিস্থিতিতে এআইএমআইএম নেতা আসাদউদ্দিন আওয়েসির কটাক্ষ যথেষ্ট প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

৫০-৫০ কী?

৫০-৫০ কী?


আসাদউদ্দিন আওয়েসি একটি কটাক্ষের সুরে মন্তব্য করে জানতে চান,' এই ৫০-৫০ আসলে কী? এটা কি কোনও নতুন বিস্কিট? ৫০-৫০ আর কী করবে মানুষের জন্য?এবার মহারাষ্ট্রের মানুষের জন্য কিছু করুন।.. ' আওয়েসির দাবি, নিজেদের মসনদ নিয়েই বেশি ব্যস্ত শিবসেনা ও বিজেপি। অথচ সাতারায় বাড়ি ভেঙে যাওয়া কিম্বা মহারাষ্ট্রের চাষিদের অবস্থা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয় কেউই।

বিজেপি-শিবসেনা নিয়ে এআইএমএম এর বক্তব্য

বিজেপি-শিবসেনা নিয়ে এআইএমএম এর বক্তব্য

আওয়েসি মহারাষ্ট্রের সরকার গঠনের পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, বিজেপি বা শিবসেনা কাউকেই তাঁর দল সমর্থন করেব না। তবে তাঁর দাবি ,শিবসেনার কী করা উচিত তা শিবসেনা জানে না। তিনি বলেন, 'উদ্ধব ঠাকরে প্রধানমন্ত্রীকে ভয় পাচ্ছেন। '

মহারাষ্ট্র ভোট অঙ্ক

মহারাষ্ট্র ভোট অঙ্ক

২৮৮ আসনের মহারাষ্ট্র নির্বাচনে ১০৫ টি আসন জিতে নেয় বিজেপি, শিবসেনা পায় ৫৬ টি। দুটি দল মিলে ১৬১ টি আসনের সীমারেখা পার করেছে। এমন অবস্থায় শিবসেনা ও বিজেপি সরকার গড়ার পথে এগিয়ে গেলেও, সরকারের মন্ত্রিসভায় ৫০ -৫০ বণ্টন চাইছে শিবসেনা। এমনকি মুখ্যমন্ত্রীর কুর্সির জন্যও ৫-৫০ ভাগে অনড় 'সেনা' বাহিনী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+