কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে আক্রমণ শানালেন আসাউদ্দিন ওয়াইসি

কংগ্রেসের ডুবন্ত জাহাজ ফেলে রেখে চম্পট দিয়েছে ক্যাপ্টেন। রাহুল গান্ধীকে এমনই তীব্র ভাষায় আক্রমণ করলেন আসাউদ্দিন ওয়াইসি।

কংগ্রেসের ডুবন্ত জাহাজ ফেলে রেখে চম্পট দিয়েছে ক্যাপ্টেন। রাহুল গান্ধীকে এমনই তীব্র ভাষায় আক্রমণ করলেন আসাউদ্দিন ওয়াইসি। তিনি অভিযোগ করেছেন ডুবন্ত জাহাজের ক্যাপ্টেন কখনও এভাবে পালিয়ে যায় না। যেভাবে রাহুল পালিয়ে গিয়েছেন। ডুবন্ত জাহাজের যাত্রীদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন ক্যাপ্টেন। কিন্তু রাহুল লোকসভো ভোটে কংগ্রেসের ভরা ডুবির পর নিজে আগে পালিয়ে গিয়েছে। কঠিন পরিস্থিতির মধ্যে লড়াই করে দলকে শক্তিশালী না করে সভাপতি পদ ছেড়ে পালিয়ে যাওয়ার নীতিকেই বেছে নিয়েছেন রাহুল গান্ধী।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে আক্রমণ শানালেন আসাউদ্দিন ওয়াইসি

তিনি দাবি করেছেন কংগ্রেসের জন্য মুসলিমরা বেঁচে আছে ভারতে এধারনা একেবারেই ভ্রান্ত। দেশে মুসলিমরা যদি বেঁচে থাকে তাহলে তা দেশের সংবিধানের জন্য। তিন তালাক বিল পাস করে বিজেপি সরকার মুসলিম মহিলাদের আরও অন্ধকারের দিকে ঠেলে দিেয়ছেন বলে অভিযোগ করেছেন তিনি। মারাঠাদের মতো দেশে মুসলিমদেরও সংরক্ষণ দেওয়া উচিত বলে দাবি করেছেন আসাউদ্দিন ওয়াইসি।

প্রসঙ্গত উল্লেখ্য সামনেই মহারাষ্ট্রে বিধানসভা ভোট। মহারাষ্ট্রে সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যা নেহাত কম নয়। তাঁদের সংগঠিত করতেই ওয়াইসি কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিেয়ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+