সঙ্ঘ প্রধানের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া আসাউদ্দিন ওয়াইসির
ভারতে মুসলিমরা সুখে আছে হিন্দুদের জন্য। সঙ্ঘ প্রধান মোহন ভগবতের এই মন্তব্যের কড়া সমালোচনা করলেন সাংসদ আসাউদ্দিন ওয়াইসি।
ভারতে মুসলিমরা সুখে আছে হিন্দুদের জন্য। সঙ্ঘ প্রধান মোহন ভগবতের এই মন্তব্যের কড়া সমালোচনা করলেন সাংসদ আসাউদ্দিন ওয়াইসি। মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান এদিন মোহন ভাগবলের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়ে বলেন, ভারতের ইতিহাস মুছে ফেলতে পারেন না মোহন ভাগবত। হিন্দুত্বকে জাহির করে মুসলিম সংস্কৃতিকে তিনি ধামা চাপা দিতে পারেন না।

টুইটে আসাউদ্দিন লিখেছেন, মোহন ভাগবত কোনও ভাবে ভারতের ইতিহাস থেকে মুসলিম সংস্কৃতিকে মুছে ফেলতে পারেন না। মুসলিমদের বিশ্বাস, সংস্কৃতি এবং বিশ্বাসকে হিন্দুত্বের মহত্বের আড়ালে চাপা দিয়ে রাখতে পারবেন না। তিনি জানিয়েছেন ভারত কোনওদিনই হিন্দু রাষ্ট্র ছিল না। এখনও নেই। ভবিষ্যতেও হবে না।
ওয়াইসি এদিন মোহন ভাগবতের আরও একটি টুইটের প্রসঙ্গ টেনে বলেন, সঙ্ঘ প্রধান যতই চেষ্টা করুন মুসলিমদের বিদেশি করতে পারবেন না। কারণ ভারতের মুসলিমরা মনে প্রাণে ভারতীয়। তাঁেদর অন্তর থেকে সেটা তিনি বের করতে পারবেন না বলে জানিয়েছেন।
এর আগেও একাধিকবার মোহন ভাগবত নানা ভাবে মুসলিমদের এক ঘরে করার চেষ্টা করেছেন বলে দাবি করেছেন আসা উদ্দিন ওয়াইসি।












Click it and Unblock the Notifications