Waqf Board: ওয়াকফ বোর্ডের আইনে সংশোধনী আনছে মোদী সরকার! তোপ দাগলেন ওয়েইসি
Waqf Board: ওয়াকফ বোর্ডের আইনে সংশোধন আনতে চলেছে মোদী সরকার। অন্তত ৪০ টি সংশোধনী আনা হতে পারে। আর এই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয়েছে জোর বিতর্ক। মোদী সরকারের এহেন সিদ্ধান্ত ধর্মীয় স্বাধীনতা বিরোধী বলে ইতিমধ্যে সরব হয়েছেন মিম সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি।
হিন্দুত্ব এজেন্ডা কায়েম করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ তাঁর। যদিও তা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে মোদী সরকার। বিষয়টিকে নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে দাবি। যা সম্পূর্ণ ভুল বলে মন্তব্য বিজেপির (Waqf Board) ।

সূত্রের দাবি, প্রথম ওয়াকফ আইন আসে ১৯৫৪ সালে। এরপর ১৯৯৫ সালে একটি সংশোধনী নিয়ে আসা হয়। এর পরে ২০১৩ সালে আরও একটি সংশোধনী আসে, যা সবচেয়ে খারাপ ছিল বলে দাবি। এই অবস্থায় গত শুক্রবার ওয়াকফ বোর্ডের আইন সংশোধন নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আলোচনা হয়।
সূত্রের দাবি, রাজস্ব নিয়ে প্রশ্ন রয়েছে। ঠিক কত টাকা আয় হয় এই বিষয়ে কোনও তথ্য থাকছে না। আর এই বিষয়টি যখন রেকর্ডে থাকবে, তখনও সংখ্যালঘুদের কাজে তা ব্যবহার করা যাবে বলে মত ওই সূত্রের।
অন্যদিকে ওয়াকফ বোর্ডের জমি দখলের অধিকার আইনও। বর্তমান আইন অনুযায়ী, ওয়াকফ বোর্ডের দখলে থাকা সম্পত্তি-জমি কোনও ভাবেই সরকারি ভাবে রিভিউ করা যায় না। এমনকি সম্পত্তি নিয়ে কোনও বিবাদ চললেও কোনও ভাবে কেন্দ্র কিংবা রাজ্য সরকার হস্তক্ষেপ করতে পারে না। কিন্তু নয়া সংশোধনীতে সরকারের হস্তক্ষেপের কথা বলা হয়েছে বলে খবর।
Waqf Board: মহিলাদের অধিকার
জানা যাচ্ছে, ওয়াকফ বোর্ড এবং ওয়াকফ কাউন্সিল উভয় ক্ষেত্রেই দু'জন করে মহিলা নিয়োগ করা হবে, যা এখন পর্যন্ত ছিল না। এমনকি সংশোধনীতে হাইকোর্টে আপিলের সুযোগ থাকবে বলে খবর। ওয়াকফ বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে যা আগে হয়নি। এছাড়াও একাধিক সুযোগের কথা বলা থাকতে পারে বলে খবর। আর তাতেই ক্ষোভ বেড়েছে। সরব হয়েছেন মিম সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। তাঁর কথায়, এই সিদ্ধান্ত ধর্মীয় স্বাধীনতা বিরোধী।
মনে করা হচ্ছে, চলতি এই বাদল অধিবেশনেই নয়া এই সংশোধনী পেশ করতে পারে নরেন্দ্র মোদী সরকার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications