বিচারকরা কি ঠিক করে দেবেন কোনটা আবশ্যিক? কর্নাটক হাইকোর্টের হিজাব রায়দান নিয়ে পাল্টা তোপ ওয়েইসির

কর্নাটক হাইকোর্টের হিজাব রায়দান নিয়ে পাল্টা তোপ ওয়েইসির

হিজাব পরা নিয়ে কর্নাটক হাইকোর্ট কর্নাটক সরকারের নির্দেশিকাকেই এক প্রকার সিলমোহর দিয়েছে। নির্দেশিকায় কর্নাটক হাইকোর্ট জানিয়েছে হিজাব পরা ইসলামে আবশ্যিক নয়। কাজেই কর্নাটক সরকারের নির্দেশিকায় আপত্তির কিছু থাকতে পারে না। কর্নাটক সরকারের এই নির্দেশিকার সমালোচনা করেছেন আসাদ উদ্দিন ওয়েইসি। তিনি বলেছেন কোনটা আবশ্যিক সেটাও কি এবার আদালত ঠিক করে দেবে।

হিজাব মামলা খারিজ

হিজাব মামলা খারিজ

কর্নাটক হাইকোর্টে হিজাব মামলা খারিজ করে দিয়েছে। সকাল সাড়ে ১০টা নাগাদ কর্নাটক হাইকোর্ট রায় দান করে। তাতে বলা হয় ইসলামে হিজাব আবশ্যিক নয়। কাজেই কর্নাটক সরকার স্কুল-কলেজে হিজাব পরা নিয়ে যে নির্দেশিকা জারি করেছে তাতে আপত্তির কিছু নেই। এক প্রকার বোম্মাই সরকারের হিজাব নির্দেশিকাকে ছাড় দিয়েছে কর্নাটক হাইকোর্ট। যদিও তাতে সন্তুষ্ট নন আবেদনকারীরা। তাঁরা সুপ্রিম কোর্টে আবেদন জানাবেন বলেছেন।

হিজাব রায়ে আপত্তি ওয়েইসির

হিজাব রায়ে আপত্তি ওয়েইসির

কর্নাটক হাইকোর্টের হিজাব রায়ে প্রবল আপত্তি জানিয়েছেন আসাদউদ্দিন ওয়েইসি। তিনি জানিয়েছেন এবার কি আদালত ঠিক করে দেবে কোনটা আবশ্যিক। কারণ কর্নাটক হাইকোর্ট রায়দানের সময় জানিয়েছে ইসলামে হিজাব বাধ্যতামূলক নয়। তাই কর্নাটক হাইকোর্টের রায়ের সঙ্গে তিনি কোনও ভাবেই একমত হতে পারছেন না বলে জানিয়েছেন। তিনি বলেছেন কর্নাটক হাইকোর্টের এই নির্দেশিকার উপর স্থগিতাদেশ জারির জন্য অনেক ধর্মিয় সংগঠন আদালতের দ্বারস্থ হবেন। এই ধরনের রায় কখনওই আদালত দিতে পারে না বলে দাবি করেছেন তিনি।

মোদীর দেখে শেখা উচিত

মোদীর দেখে শেখা উচিত

ওয়েইসি বলেছেন কোনও আবশ্যিক আর কোনটা আবশ্যিক নয় সেটা নিয়ে আদালতে যাওয়ার আগে মোদী সরকারের উচিত আয়ারল্যান্ড সরকারের সিদ্ধান্ত দেখা। সেখানে স্বাধীন ধর্মাচরণের কথা মাথায় রেখে পুলিশের উর্দিতে হিজাব এবং পাগড়ির অনুমোদন দিয়েছে। তাকে যদি মোদী সরকার স্বাগত জানাতে পারে তাহলে নিজের দেশে কেন সেই নিয়ম মানতে পারছেন না এই নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে তীব্র নিশানা করেছেন ওয়েইসি।

মুফতির আপত্তি

মুফতির আপত্তি

কর্নাটক হাইকোর্টের নির্দেশিকায় আপত্তি জানিয়েছে মেহবুবা মুফতিও। তিনি আপত্তি জানিয়ে বলেছেন আদালতের এই নির্দেশিকা একেবারেই মেনে নেওয়া যায় না। প্রসঙ্গত উল্লেখ্য কর্নাটক সরকারের হিজাব নির্দেশিকার প্রবল সমালোচনা করেছিলেন মেহবুবা মুফতিও। তিনি বলেছিলের ধর্মাচরণের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। আসাদউদ্দিন ওয়েইসি এর আগ হিজাব নির্দেশিকার সমালোচনায় বলেছিলেন, তিনি যদি ফেজ টুপি পরে সংসদে যেতে পারেন তাহলে কেন হিজাব পরে কলেজে যাওয়া যাবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+