মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির বাসভবনে পাথরবৃষ্টি, টিপু সুলতান বিতর্কের পর হামলায় উদ্বেগ
বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে ওয়েইসি বলেছিলেন, আমি টিপু সুলতানের নাম নিচ্ছি দেখি আপনি কী করেন! সেজনব্যই কি হামলা, প্রশ্ন উঠছে।
এআইএমআইএম বা মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির দিল্লির বাসভবনে পাথরবৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ। কর্নাটকে টিপু সুলতান বিতর্কের পর এই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন স্বয়ং মিম প্রধান। উল্লেখ্য, তিনি কয়েকদিন আগে টিপু সুলতান বিতর্কে বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন।

বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে ওয়েইসি বলেছিলেন, আমি টিপু সুলতানের নাম নিচ্ছি দেখি আপনি কী করেন! আর তারপর নয়াদিল্লির অশোকা রোডে এআইএমআইএম প্রধানের বাসভবনে রবিবার রাতে কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি হামলা চালায় বলে অভিযোগ। তাঁর বাসভবনে পাথর বৃষ্টি করা হয়।
আসাদউদ্দিন ওয়েইসি এই বিষয়ে অভিযোগ দায়ের করছেন। তাঁর অভিযোগের পর অতিরিক্তি ডিসিপি দিল্লির অশোকা রোডে আসাদউদ্দিন ওয়েইসির বাসভবন পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে তা খতিয়ে দেখেন। এই ঘটনার তদন্ত শুরু করা হয়ছে।
আসাদউদ্দিন এদিন টুইটে করে জানান, "আমার দিল্লির বাসভবনে আবার হামলা হয়েছে। ২০১৪ সালের পর এমন ঘটনা চতুর্থবার ঘটল। রাতেই আমার গৃহকর্মীর দ্বারা জানানো হয়েছিল এই ঘটনা। তারপর আমি জয়পুর থেকে ফিরে এসেছি। তাঁর অভিযোগ, একদল দুষ্কৃতী পাথর ছুড়েছে, যার ফলে জানালা ভেঙে গেছে। তিনি দিল্লি পুলিশকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান।
এরপর টুইট করে তিনি আরও জানান, হাইলি প্রোটেকটেড জোনে এই ঘটনা ঘটেছে। দিল্লি পুলিশকে জানানোর পর তাঁরা চটজলদি পরিদর্শনে এসেছেন। আমি পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি। তারা বাসভভনে পৌছে তদন্ত শুরু করেছে। আশা করছি এর একটা বিধিবব্ধ ব্যবস্থা হবে।
এর আগে বন্দে ভারত ট্রেনে যাত্রা করার সময় ওয়েইসিকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। গত ৮ নভেম্বর এআইএমআইএমের এক মুখপাত্র অভিযোগ করেছিলেন, তাঁদের দলের সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি নির্বাচনী প্রচারে গুজরাতে ভ্রমণ করার সময় বন্দে ভারত ট্রেনে পাথর ছোড়া হয়েছিল। পুলিশ অবশ্য এই দাবি অস্বীকার করেছে।
এআইএমআইএমের জাতীয় মুখপাত্র ওয়ারিস পাঠান জানান, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি সুরাতে পৌঁছনোর আগে ঘটনাটি ঘটেছিল। সেখানে হায়দরাবাদের লোকসভা সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি তাঁর নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে একটি জনসভায় যোগ দেওয়ার কথা ছিল। দাবি প্রমাণে তিনি বেশ কিছু ছবিও পেশ করেছিলেন। পাথর ছোড়ার ঘটনা কাচ ভেঙে গিয়েছিল। সেই ছবিই তুলে দেওয়া হয়েছিল তদন্তকারীদের হাতে। তারপর ফের বাসভবনে পাথৎ ছোড়ার ঘটনা ঘটল খাস দিল্লির বুকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications