মহিলা নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার! 'টিম নাইন'কে নির্দেশের পরে যোগী রাজ্যে ফিরছে 'অ্যান্টি রোমিও স্কোয়াড
দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নেওয়ার কয়েক দিনের মধ্যেই উত্তর প্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) আধিকারিকদের নির্দেশ দিয়েছেন নবরাত্রীর প্রথথ দিন থেকেই মহি
দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নেওয়ার কয়েক দিনের মধ্যেই উত্তর প্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) আধিকারিক সম্বলিত টিম নাইনকে নির্দেশ দিয়েছেন নবরাত্রীর প্রথথ দিন থেকেই মহিলাদের (Women) নিরাপত্তায় (Security) বিশেষ প্রচার শুরু করতে। আধিকারিকদের তিনি বলেছেন রাজ্যে অ্যান্টি রোমিও স্কোয়াড ( Anti Romeo squad) ফিরিয়ে আনতে। ইভটিজিং-এ রাশ পরাতে প্রতিটি স্কুল এবং কলেজে অ্যান্টি রোমিও স্কোয়াড সক্রিয় করতে জোর দিয়েছেন তিনি।

উত্তর প্রদেশে টিম নাইন
উত্তর প্রদেশে প্রশাসন চালাতে যোগী আদিত্যনাথের ভরসার জায়গায় টিম নাইন। রয়েছেন বিশ্বস্ত আধিকারিকরা। প্রতিদিনের ভিত্তিতে এইসব আধিকারিকরা মুখ্যমন্ত্রীর কাছ থেকে নির্দেশ নিয়ে কাজ করে থাকেন। টিম নাইনের সঙ্গে বৈঠকের পর যোগী আদিত্যনাথ বলেছেন, মহিলা কনস্টেবলদের গ্রামের মহিলাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হবে। সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প সম্পর্কে তাঁদেরকে জানাতে হবে। মুখ্যমন্ত্রী বলেছিলেন, জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষের সামনে সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে তুলে ধরতে হবে। যদি এই কাজ করতে গিয়ে দেখা যায়, কর্মী সংখ্যা কম হচ্ছে, তাহলে তাড়াতাড়ি সেইসব জায়গায় লোক নেওয়া হবে। বিভিন্ন জায়গায় থাকা পুরনো অ্যাম্বুলেন্সগুলিকে পরিবর্তন করে নতুন গাড়ির বন্দোবস্ত করা হবে।

৭৫ টি জেলায় ৩ হাজার পিঙ্ক বুথ তৈরির নির্দেশ
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাজার এবং ভিড়ভার এলাকায় নজরদারি জোরদার করতে নির্দেশ দিয়েছেন। এছাড়াো মহিলাদের নিরাপত্তা রাজ্যের ৭৫ টি জেলার ৩ হাজারটি পিঙ্ক বুথ তৈরি করতে নির্দেশ দিয়েছেন।

বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিতেই ছিল
উত্তর প্রদেশে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিতেই মহিলাদের নিরাপত্তায় অ্যান্টি রোমিও স্কোয়াড তৈরির কথা বলা হয়েছিল। অন্যতম বড় প্রতিশ্রুতি ছিল এটি। বিজেপির তরফেই বলা হয়েছিল অ্যান্টি রোমিও স্কোয়াড রাখা হবে স্কুল এবং কলেজের খুব কাছেই।
প্রসঙ্গত উত্তর প্রদেশের নির্বাচনী প্রচারের সময়তেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে মহিলাদের নিরাপত্তা এবং অধিকার রক্ষায় যোগীর প্রচেষ্টার কথা উল্লেখ করেছিলেন।

১০ এপ্রিল থেকে চতুর্থদফার মিশন শক্তি
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১০ এপ্রিল থেকে রাজ্যে চতুর্থদফার মিশন শক্তি চালু করা হবে। এই মিশনেরও উদ্দেশ্য মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা। এই মিশনে গ্রামীণ এলাকায় মহিলাদের নিরাপত্তায় মহিলা পুলিশ কর্মীদের তাদের পুরুষ সহকর্মীদের মতোই দায়িত্ব দেওয়া হয়। সমন্বয় রক্ষা করেই মহিলা পুলিশকর্মীদের মোতায়েন করার নির্দেশ তিনি দিয়েছেন।
এছা়ড়াও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আধিকারিকদের বলেছেন, মৃত্যু ঠেকাতে বজ্রপাত নিয়ে বিজ্ঞানীদের সঙ্গে বজ্রপাত নিয়ে আলোচনা করতে হবে। গ্রীষ্মের সময় জল সরবরাহ ঠিক রাখতে গ্রামীণ এলাকায় হ্যান্ড পাম্প নিশ্চিত করতেও নির্দেশ দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications