ব্যস্ত সময়ে ঢুকে গেল রাস্তার বড় একটা অংশ! কারণ একেবারে চমকে দেওয়ার মতো
ব্যস্ত সময়ে ঢুকে গেল রাস্তার বড় একটা অংশ! কারণ একেবারে চমকে দেওয়ার মতো
ব্যস্ত সময়ে বসে গেল রাস্তার একটা বড় অংশ! সেন্ট্রাল ব্যাঙ্গালুরুর শূলে সার্কেলে রাস্তায় একটি বড় গর্তের তৈরি হয়। হঠাত করে তৈরি হওয়া এই গর্তের কারণে এক বাইক আরোহী গুরুতর ভাবে জখম হন। তবে বড়সড় কোনও বিপদ ঘটেনি বলেই খবর। তবে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান প্রশাসনের আধিকারিকরা। ঘটনাস্থলে যান মেট্রোর আধিকারিকরা। প্রাথমিক ভাবে মেট্রোর কাজের জন্যেই এই ঘটনা বলে অনুমান করা হচ্ছে।

বারবার একাধিক বিতর্ক
বছর ধরেই সে শহরে মেট্রো তৈরির কাজ চলছে। তা নিয়ে বারবার একাধিক বিতর্ক তৈরি হয়। এমনকি গত কয়েকদিন আগেই ভেঙে পড়ে মেট্রোর একটি পিলার। যেখানে মর্মান্তিক মৃত্যু হয় দুজনের। মৃত্যু হয় এক মহিলা এবং তাঁর শিশু-পুত্রের। ঘটনায় গুরুতর আহত হন মহিলার স্বামী এবং কন্যাও। আর এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। মেট্রোর বিরুদ্ধে ক্ষোভ আছড়ে পড়ে। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের বড়সড় দুরঘটনার হাত থেকে রক্ষা।

হঠাত করেই রাস্তার একটা বড় অংশ বসে যাচ্ছে
ইতিমধ্যে শূলে সার্কেল এলাকাতে ব্রিগেড রোডে দুর্ঘটনার ছবি সিসিটিভিতে ধরা পড়েছে। যদিও সেই ভিডিও যাচাই করে দেখেনি ওয়ান ইন্ডিয়া। যদিও সেই ভিডিও ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে, হঠাত করেই রাস্তার একটা বড় অংশ বসে যাচ্ছে। আর সেখানে বড় একটা গর্তের তৈরি হয়। একেবারে ব্যস্ত সময়েই এই ঘটনা ঘটে। আর এই ঘটনার পরেই ওই রাস্তা দিয়েই বাইক নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। সামনে গর্ত চোখে না পড়ায় সেখানে বাইকে চাকা পড়ে ওই ব্যক্তি মাটিতে পড়ে যান। ঘটনার পরেই তাঁকে উদ্ধার করা হয়। এবং স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হয় বলে খবর।
|
মেট্রোর কাজের কারনেই এই ঘটনা!
ঘটনার পরেই আধিকারিকরা যান। পুরো এলাকা খতিয়ে দেখেন তাঁরা। কীভাবে ঘটনা ঘটল তা সরজমিনে খতিয়ে দেখেন। মনে করা হচ্ছে, মেট্রোর কাজের কারনেই এই ঘটনা ঘটেছে। কারণ যেখানে এই বিশাল গর্তের তৈরি হয়েছে ঠিক কিছুটা দুরেই মেট্রোর কাজ চলছিল। সুড়ঙ্গ খননের কাজ চলছিল বলে জানা যায়। ফলে ভাইব্রেশনের কারণেই ওই রাস্তায় এভাবে ধস বলে মনে করা হচ্ছে। ঘটনার পরেই রাস্তা সারানোর কাজ শুরু হয়েছে। রাস্তার একটা বড় অংশ একেবারে ভেঙে নতুন করে তৈরি হচ্ছে বলে জানা যাচ্ছে।
অন্যদিকে মেট্রোর তরফে বিশেষ সতর্কতা এই ঘটনার পর নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications