দিল্লিতে জাঁকিয়ে শীত পড়তেই এই কাণ্ড করলেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল!

এবছরও দিল্লিতে শীত জাঁকিয়ে পড়তেই আলমারি থেকে নিজের প্রিয় মাফলার বের করে ফেলেছেন আপ প্রধান। এবং সেকথা ফলাও করে টুইটও করেছেন। লিখেছেন, ঠান্ডা পড়ে গিয়েছে। মাফলারও বেরিয়ে পড়েছে। আপনিও নিজের খেয়াল রাখবেন।

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর : দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল নানা কারণে সংবাদমাধ্যম অথবা স্যোশাল নেটওয়ার্কিং সাইটে হাসির পাত্র হয়েছেন। যেসমস্ত বিষয়ে তাঁকে গঞ্জনা বা নানা টিটকিরি সহ্য করতে হয়েছে তার মধ্যে মাফলার অন্যতম। কিন্তু তবুও কেজরির মাফলারের প্রতি ভালোবাসা বিন্দুমাত্র কমেনি।

আর এবছরও দিল্লিতে শীত জাঁকিয়ে পড়তেই আলমারি থেকে নিজের প্রিয় মাফলার বের করে ফেলেছেন আপ প্রধান। এবং সেকথা ফলাও করে টুইটও করেছেন। লিখেছেন, "ঠান্ডা পড়ে গিয়েছে। মাফলারও বেরিয়ে পড়েছে। আপনিও নিজের খেয়াল রাখবেন।"

দিল্লিতে জাঁকিয়ে শীত পড়তেই এই কাণ্ড করলেন কেজরিওয়াল!

যা দেখে কেজরিওয়ালের বিশ্বস্ত আপ নেতা আশুতোষ পাল্টা টুইটে মজা করে লিখেছেন, যখন দিল্লির মুখ্যমন্ত্রী নিজেই মাফলার বের করে ফেলেছেন, তখন আনুষ্ঠানিকভাবে দিল্লিতে শীতের ঘোষণা হয়েই গেল।

বস্তুত মাফলারের সঙ্গে কেজরির প্রেম দীর্ঘদিনের। ২০১৩ সালে যখন ঠান্ডায় দিল্লির বিধানসভা নির্বাচনের প্রচার সেরেছেন কেজরি তখন থেকেই সকলের চোখে পড়েছে বিষয়টি। সেইবছর নির্বাচনে জিতেও ৪৯ দিনের মাথায় পদত্যাগ করেন কেজরি। পরে ফের নির্বাচনে জিতে দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছেন।

তবে মাফলার পরিহিত কেজরির মুখ নিয়ে অনেকেই হাসিঠাট্টা করেছেন। এমনকী কেজরি নিজেও কেন্দ্রকে বিদ্রুপ করার জন্য নিজের মাফলারকেই মাঝে মাঝে বেছে নিয়েছেন। গত ডিসেম্বরে দিল্লি সেক্রেটারিয়েটে সিবিআই হানার পরে কেন্দ্রের বিস্তর সমালোচনার মাঝেও কেজরি লিখেছিলেন। ওখানে ওরা কিছুই পাবে না, শুধু চারটি বেনামী মাফলার ছাড়া।

এবার ফের একবছর পরে দিল্লিতে ঠান্ডা পড়তেই কেজরির বিখ্যাত মাফলার বেরিয়ে পড়েছে। এখন দেখার মাফলার বাদে আর কোন কোন জিনিস সংবাদ শিরোনামে এনে দেয় কেজরিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+