শীতকালীন অধিবেশন: বিরোধী জোটে ফাটল! তৃণমূলের 'নয়া' অবস্থানে কংগ্রেসের তরফে লড়াই-এর প্রস্তুতি
শীতকালীন অধিবেশন: বিরোধী জোটে ফাটল! তৃণমূলের 'নয়া' অবস্থানে কংগ্রেসের তরফে লড়াই-এর প্রস্তুতি
শীতকালীন অধিবেশনে (Winter Session) কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্যের আইনি স্বীকৃতির দাবি করা হবে কংগ্রেসের (Congress) তরফ থেকে। এদিন এমনটাই জানিয়েছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী (Adhir Chowdhury)। ১৯ দিন সময়ে কীভাবে বিভিন্ন বিষয়ে আলোচনা এবং ২৬ টি বিল পাশ করানো হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অধীর চৌধুরী।

আলোচনার অনেক বিষয় রয়েছে
২৯ নভেম্বর সোমবার থেকে বসছে সংসদে শীতকালীন অধিবেশষ এই অধিবেশনের সব থেকে উল্লেখযোগ্য হতে চলেছে, তিন কৃষি আইন প্রত্যাহারের জন্য নতুন করে বিল পাশ। সরকারের তরফে একাধিক আইন পাশ করানো ছাড়াও পরিবেশ শীর্ষ সম্মেলন নিয়েও আলোচনার দাবি জানানো হবে বিরোধী কংগ্রেসের তরফে। এদিন এমনটাই জানিয়েছেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। তিনি বলেছেন, এমন সব বিষয় আছে, যেগুলো তালিকায় নেই। তবে ১৯ দিন সময়ে কত কী সম্ভব হবে, তা নিয়ে সন্দিহান তিনি। তবে কংগ্রেসের তরফ থেকে ন্যূনতম সহায়ক মূল্যের আইনি দাবি জানানো হবে বলে জানিয়েছেন অধীর চৌধুরী। এছাড়াও দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বেকারি নিয়েও আলোচনার দাবি জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

তৃণমূলের সিদ্ধান্তে প্রতিক্রিয়া
সংসদের কোনও অধিবেশন শুরুর আগে প্রধান বিরোধীদলের তরফ থেকে বিরোধী দলগুলির বৈঠক ডাকা হয়। তৃণমূল এবার আগে থেকেই জানিয়েছে, তারা সেই বৈঠকে যাবে না। এনিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অধীর চৌধুরী বলেছেন, এতে কোনও জোর জবরদস্তি নেই। যে মনে করবে সে আসবে, যে মনে করবে না, সে আসবে না। প্রসঙ্গত উল্লেখ্য কংগ্রেসের তরফে মল্লিকার্জুন খারগে এই বৈঠকের জন্য যোগাযোগ করেছেন বিরোধীদের সঙ্গে। এব্যাপার অধীর চৌধুরী বলেছেন, কংগ্রেস সিস্টাচার অনুযায়ী বিরোধীদের ডেকেছে। সেক্ষেত্রে কোনও দল যদি মনে করে সরকারের বিপক্ষে যাবে না, তাহলে তা সেই দলের সিদ্ধান্ত। এর সঙ্গে কংগ্রেসের কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছেন তিনি।

গত অধিবেশনে বিরোধী বৈঠকে এসেছিল তৃণমূল
অধীর চৌধুরী বলেছেন, সাধারণভাবে বিরোধীদের বৈঠকে বিরোধী মতের আদানপ্রদান হয়। সেই কারণেই এই বৈঠক। গত অধিবেশনে বিরোধীদলগুলির বৈঠকে তৃণমূল অংশগ্রহণ করেছিল বলে জানিয়েছেন তিনি।

মহিলা সংরক্ষণ বিল আনার দাবি
এদিকে তৃণমূলের তরফে শীতকালীন অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল আনার দাবি করা হয়েছে। দলের রাজ্যসভার নেতা ডেরেক ও'ব্রায়েন বলেছেন, ২০১৪ সালে বিজেপির নির্বাচনী ইস্তেহারে বিষয়টি ছিল। যদিও তারা পরবর্তী সময়ে এব্যাপারে বিষয়টি নিয়ে এগোয়নি বলে কটাক্ষ করেন তিনি। প্রসঙ্গত একটা সময়ে সংবিধান সংশোধন করে লোকসভা এবং বিধানসভাগুলিকে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের কথা বলা হয়েছিল।












Click it and Unblock the Notifications