Pegasus case: সুপ্রিম কোর্ট চায় বিস্তারিত রিপোর্ট, জাতীয় নিরাপত্তার দোহাই মোদী সরকারের
পেগাসাস (pegasus) নিয়ে সুপ্রিম কোর্টে (supreme court) শুনানি। আর সেই শুনানিতেই মোদী সরকার (narendra modi govt) জানিয়ে দিল এব্যাপারে তারা আদালতে বিস্তারিত রিপোর্ট (detailed affidavit) পেশ করতে পারবে না। এদিন সরকারের
পেগাসাস (pegasus) নিয়ে সুপ্রিম কোর্টে (supreme court) শুনানি। আর সেই শুনানিতেই মোদী সরকার (narendra modi govt) জানিয়ে দিল এব্যাপারে তারা আদালতে বিস্তারিত রিপোর্ট (detailed affidavit) পেশ করতে পারবে না। এদিন সরকারের তরফে সুপ্রিম কোর্টে এইকথাই জানানো হয়েছে। এর আগে পেগাসাস নিয়ে সুপ্রিম কোর্টে করা আবেদন স্বাধীন তদন্তের দাবি করা হয়েছিল। যার প্রেক্ষিতে সর্বোচ্চ আদালত সরকারে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলে।

সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল
স্বাধীন তদন্তের দাবি প্রসঙ্গে সুপ্রিম কোর্টে শুনানিতে সলিসিটর জেনারেল বলেন, এই বিষয়টির সঙ্গে দেশের স্বার্থ এবং দেশের নিরাপত্তা জড়িয়ে রয়েছে। সেই কারণে কোনও সফটঅয়্যার ব্যবহার করা হয়েছে, আর কোনটা ব্যবহার করা হয়নি, তা বিস্তারিত দেওয়া যায় না। জনগণের সামনেও আনা যায় না।

অভিযোগ খতিয়ে দেখতে কমিটি
তবে সরকারের তরফে বলা হয়েছে, এই নজরদারির অভিযোগ খতিয়ে দেখতে তারা বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করবে। আবেদনকারী যাঁরা বলেছেন, নির্দিষ্ট নম্বরের কথা, কমিটি, তাঁদের অভিযোগগুলি বিবেচনা করতে পারে। কমিটির রিপোর্ট সর্বোচ্চ আদালতে পেশ করা হবে বলে জানিয়েছেন সলিসিটর জেনারেল। এব্যাপারে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়, এব্যাপারে এখনই কোনও আদেশ দেওয়া হচ্ছে না। সলিসিটর জেনারেলকে দু থেকে তিন দিন সময় দিয়ে বলা হয়েছে, যদি এব্যাপারে অন্য কোনও ভাবনা চিন্তা থাকে, তাহলে সে ব্যাপারে যেন আদালতকে জানানো হয়।

শুনানিতে তিন বিচারপতির বেঞ্চ, নেতৃত্বে প্রধান বিচারপতি
পেগাসাস নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে তিন সদস্যের বেঞ্চে। যার নেতৃত্বে রয়েছে দেশের প্রধান বিচারপতি এনভি রামানা। তিনি এর আগে বলেছিলেন, বিস্তারিত তথ্য পেশ করা জরুরি। কেননা তা হলে বোঝা যাবে সরকার এই বিষয়টির ওপরে কোথায় দাঁড়িয়ে আছে। তিনি আরও বলেছিলেন, তারা বারবার বলেছেন. দেশের স্বার্থে সরকার কী করছে তা তারা শুনতে ইচ্ছুক নন। সরকারের মন্ত্রীই স্বীকার করেছেন সফটঅয়্যার ব্যবহার নিয়ে সরকার নোট করেছে। একটি কমিটি নিযুক্ত করা কিংবা তদন্ত করা প্রশ্ন নয়, যদি সরকার হলফনামা দেয়, তাহলে সরকারের অবস্থানটা জানা যায়।

সরকার সীমিত হলফনামা দাখিল করেছিল
এর আগে সরকারের তরফ থেকে এব্যাপারে সীমিত হলফনামা দাখিল করা হয়েছিল সর্বোচ্চ আদালতে। সেখানে বলা হয়েছিল, পেগাসাস নিয়ে তদন্তের আবেদনগুলি অনুমান ভিত্তিক এবং সংবাদ মাধ্যমের অসম্পূর্ণ কিংবা অসমর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে করা হয়েছে।
১৭ অগাস্ট সর্বোচ্চ আদালতের তরফ থেকে সরকারকে নোটিশ দিয়ে বলা হয়, পেগাসাস নিয়ে যেসব আবেদন জমা পড়েছে, তা নিয়ে অবস্থান জানানো হোক। সরকারের তরফে আদালতে জানানো হয়েছিল, বিষয়টি নিয়ে সংসদে তথ্য প্রযুক্তি মন্ত্রী অবস্থান জানিয়েছেন।












Click it and Unblock the Notifications