আইআরসিটিসি খোলা মাত্রই দিল্লি–হাওড়া রুটের টিকিট বিক্রি এক নিমেষে
আইআরসিটিসি খোলা মাত্রই দিল্লি–হাওড়া রুটের টিকিট বিক্রি এক নিমেষে
পূর্ব নির্ধারিত সময় মতো সোমবার বিকেল চারটের সময় আইআরসিটিসিতে টিকিট বুকিং হওয়ার কথা থাকলেও যান্ত্রিক কারণে তা পিছিয়ে দেওয়া হয়। বিকেল চারটের বদলে সন্ধ্যা ৬ থেকে সীমিত সংখ্যার ট্রেনের টিকিট বুকিং শুরু করে দেওয়া হয়। যা মঙ্গলবার থেকে চালানো হবে।

ওয়েবসাইটে টিকিট বুকিং শুরু হওয়ার ১০ মিনিটের মধ্যে হাওড়া–ড়িউ দিল্লি রুটের থার্ড এ/সি টিকিট সব বিক্রি হয়ে যায়। এই ট্রেনটি মঙ্গলবারই দিল্লি থেকে ছাড়বে। বিকেল চারটের সময় ওয়েবসাইটে টিকিট বুকিং শুরু হওয়ার কথা থাকলেও অতিরিক্ত চাপের কারণে তা সঠিক সময়ে খুলতে পারেনি। দুঃখপ্রকাশ করে রেলের পক্ষ থেকে জানানো হয় যে বুকিং শীঘ্রই শুরু করা হবে। রেলের পক্ষ থেকে তা টুইট করেও জানানো হয়। রেল মন্ত্রক জানিয়েছে যে ১৫টি রুটের রাজধানী পরিষেবাও শুরু করে দেওয়া হবে তবে তার ভাড়া একটু বেশি পড়বে।
মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে ভারতীয় রেল পরিষেবা। করোনা সংক্রমণ রুখতে রেল পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। তা প্রায় ৫১ দিন পর খুলল। ১৫ জোড়া আপ–ডাউন ট্রেন চালানো হবে বলে রবিবারই জাতীয় পরিবহনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে।












Click it and Unblock the Notifications