ক্ষমতায় এলেই পেট্রোলের দাম কমে হবে ৬০ টাকা, প্রতিশ্রুতি বিজেপি নেতার
বাংলা, তামিলনাড়ু, পদুচেরি, অসমনের পাশাপাশি ভোটের হওয়ায় তপ্ত কেরলও। এদিকে নির্বাচনী বৈতরণী পার করে বড় জয় হাসিল করতে প্রতি রাজ্যেই বড়সড় প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি। এবার ভোটের আগে পেট্রোল পণ্যের মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করেই আসরে নামল গেরুয়া শিবির। এমনকী কেরলে ক্ষমতায় পেট্রোলের দাম ৬০ টাকায় নামিয়ে আনা হবে বলেও প্রতিশ্রুতি দিতে গেল কেরলের বিজেপি নেতা কুম্মনাম রাজশেখরণকে।

অন্যদিকে পেট্রোল-ডিজেলের লাগামছাড়া দামে চলতি বছরের শুরু থেকেই নাভিশ্বাস উঠতে শুরু করেছে দেশবাসী। এমনকী রাজস্থান, মধ্যপ্রদেশ সহ দেশের একাধিক জায়গায় ইতিমধ্যেই পেট্রোলের দাম ছুঁয়েছে ১০০-র গণ্ডি। আর এই ক্ষেত্রে মোদী সরকারের ব্যর্থতাকেই কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। এমতাবস্থায় পেট্রোলের দাম কমানো নিয়ে বিজেপি নেতাই মন্তব্যে তীব্র চাপানৌতর শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যদিও কুম্মনাম রাজশেখরণের দাবি ক্ষমতায় জিএসটি তালিকায় যুক্ত করা হবে পেট্রোল-ডিজেলকে, আর তারফলেই অনেকটাই কমানো সম্ভব বর্ধিত দাম।
এদিন কোচিতে ভোটের প্রস্তুতি নিয়ে একটি সাংবাদিক বৈঠক কথা বলার সময় এই দাবি করতে দেখা যায় কেরলের এই বর্ষীয়ান বিজেপি নেতা। পাশাপাশি এখনও পর্যন্ত পেট্রোপণ্যকে জিএসটি-র আওতায় নিয়ে না আসার জন্য প্রশ্ন তোলেন কেরলের এলডিএফ সরকারের দিকেও। অন্যদিকে বিধানসভা ভোটের আগে ইতিমধ্যেই বঙ্গবাসীর জন্য সুখবর দিয়েছেন অর্থমন্ত্রী অমিত মিত্র। রাজ্যের অংশের সেস থেকে পেট্রোপণ্যের দামে ১ টাকা ছাড় দেওয়ার কথা জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications