পঞ্জাবে বিজেপির লক্ষ্য পশ্চিমবঙ্গের মতো ফল! গেরুয়া শিবিরের পদক্ষেপে বিপাকে পড়তে পারে প্রাক্তন শরিক
পঞ্জাবে বিজেপির লক্ষ্য পশ্চিমবঙ্গের মতো ফল! গেরুয়া শিবিরের পদক্ষেপে বিপাকে পড়তে পারে প্রাক্তন শরিক
বিধানসভা নির্বাচনে মুখে পঞ্জাবে (Punjab) বিজেপির (BJP) পক্ষে দলবদলের প্রক্রিয়া চলছে। অনেকেই বিষয়টির কড়া সমালোচনা করছেন। কিন্তু এই দলবদল প্রক্রিয়ায় বিশিষ্ট শিখ মুখ, বিশেষ করে জাঠদের দলে অন্তর্ভুক্ত করে, শুধু রাজনৈতিকভাবে শক্তি বাড়াচ্ছে এমনটা নয়, ২০২২-এর বিধানসভা নির্বাচনের (Punjab Assembly Election 2021) আগে লড়াইয়ে থাকা বাকি দলগুলিকেও চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

বিজেপিতে দলবদলের জোয়ার
বিজেপিতে যোগ দিতে মনজিন্দর সিং সিরসা দিল্লি শিখ গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটির প্রধানের পদ ছেড়েছেন। বিজেপির এই পদক্ষেপেই বিরোধী দলগুলিকে এক দফা ধাক্কা দিয়েছে। এরপরেই বিজেপিতে যোগ দিয়েছেন পঞ্জাব পুলিশের প্রাক্তন ডিজি এস ভির্ক, প্রাক্তন শিরোমনি অকালি দলের বিধায়ক সরবজিৎ সিং মাক্কার। এছাড়াও আর প্রায় দু-ডজন রাজনীতিক, যাঁদের অধিকাংশই শিখ, সমর্থকদের নিয়ে যোগ দিয়েছেন বিজেপিতে।

একাধিক নেতার সঙ্গে জোটের ইঙ্গিত অমিত শাহের
পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং বিজেপির সঙ্গে জোট বাঁধতে তৈরি। তাঁর যে প্রধান শর্ত তিন কৃষি আইন প্রত্যাহার, তা হয়ে গিয়েছে। ইতিমধ্যে তিনি একাধিকবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেছেন। আগামী দিনেও করবেন। পাশাপাশি তাঁর সঙ্গে একাধিক কংগ্রেস বিধায়কের থাকার ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত দিয়েও রেখেছেন।
অন্যদিকে অকালি দল (বাদল)-এর প্রাক্তন নেতা সুখদেব সিং ধিংসার সঙ্গে কথা বলেছেন অমিত শাহ। এছাড়াও পঞ্জাবের অনেক বর্ষীয়ান নেতার সঙ্গেই যোগাযোগ রয়েছে বিজেপির। তাঁরা কিছুগিনের মধ্যেই বিজেপিতে যোগ দেবেন, নয় তো নির্বাচনের আগেই বিজেপির সঙ্গে জোট তৈরি করবেন।

পঞ্জাবে বিজেপির হারানোর কিছুই নেই
দীর্ঘদিনের সঙ্গী শিরোমনি অকালি দল (বাদল) বিজেপির সঙ্গ ত্যাগ করেছে। সাধারণভাবে সেখানকার বিধানসভা নির্বাচনগুলিতে দেখা গিয়েছে ১১৭ টি আসনের মধ্যে বিজেপি মাত্র ২৩ টি আসনে লড়াইয়ের সুযোগ পেত। কিন্তু শিরোমনি অকালি দল (বাদল)-এর সঙ্গে সম্পর্ক ত্যাগের পরে বিজেপির সব আসনেই লড়াইয়ের সুযোগ পাচ্ছে। সে ক্ষেত্রে পঞ্জাব থেকে বিজেপির হারানোর কিছু নেই। যে টুকুই তারা পাবে, তা গেরুয়া শিবিরের শক্তিবৃদ্ধি হিসেবেই গণ্য হবে। কেননা গত ২০১৭-র বিধানসভা নির্বাচনে বিজেপি পঞ্জাবে মাত্র ৩ টি আসনে জয়লাভ করেছিল। বিজেপি আশাবাদী, পশ্চিমবঙ্গের মতো পঞ্জাবে বিজেপির আসন সংখ্যা ৩ থেকে ৭৭-এ পৌঁছবে।

বিপাকে পড়তে পারে শিরোমনি অকালি দল (বাদল) ও কংগ্রেস
পঞ্জাবে ক্ষমতা দখলের জন্য বিজেপি যেভাবে ঝাঁপিয়েছে, তাতে বিপদে পড়তে পারে সেখানকার কংগ্রেস এবং শিরোমনি অকালি দল (বাদল)। যার প্রথম পদক্ষেপ মনজিন্দর সিং সিরসার বিজেপিতে যোগদান। সিরসার বিজেপিতে যোগদানের পরেই শিরোমনি অকালি দল (বাদল)-এর পাশাপাশি অকাল তখতের জ্ঞানী হরপ্রিত সিং অভিযোগ করেছেন, সিরসাকে জেলে পোরার হুমকি দিয়ে দলে নিয়ে বিজেপি। যদিও মনজিন্দর সিং সিরসা সে-কথা অস্বীকার করে বলেছেন, তিনি স্বেচ্ছায় বিজেপিতে যোগ দিয়েছেন। কেননা শিরোমনি অকালি দল (বাদল) শিখদের সমস্যা সমাধানের মতো জায়গায় নেই।












Click it and Unblock the Notifications