উত্তরাখণ্ডে বৃষ্টি চলছেই, কেদারনাথ থেকে এয়ারলিফ্ট করানো হল আটকে থাকা ১৩৩ জনকে
উত্তরাখণ্ডে ভয়াবহ বৃষ্টি চলছে৷ কেদারনাথে আটকে পড়েছেন পূণ্যার্থীরা৷ তাদের উদ্বারের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে৷ আটকে থাকা পূণ্যার্থীদের জন্য কপ্টারের ব্যবস্থা করা হয়েছে। এয়ারলিফ্ট করে তাদের নিরাপদ জায়গায় নিয়ে আসা হচ্ছে।
ছোট হেলিকপ্টারে এই উদ্ধারকাজ চলছে। কেদারনাথ থেকে ১৩৩ জনকে নিরাপদে এয়ারলিফ্ট করা হয়েছে। এমআই ১৭, চিনুক সহ ছয়টি এসডিআরএফ কর্মীদের দল উদ্ধারের কাজ চালাচ্ছে।

কেদারনাথ ধাম থেকে ২৫০ আটকে পড়া পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত ১৩৩ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এসডিআরএফ দল পর্যটকদের লিনচোলি থেকে ভীমবালিতে সরিয়ে নিচ্ছে। এমআই ১৭ যাত্রীদের চারধাম হেলিপ্যাড পাঠাচ্ছে। চিনুক যাত্রীদের গাউচার বিমান বন্দরে নামিয়ে দিচ্ছে।
আবহাওয়া মোটেও সুবিধার নয়। আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকছে মাঝেমধ্যেই। সোমবার সকাল থেকেই চলছে উদ্ধারকাজ৷ পূণ্যার্থীরা কপ্টারের জন্য অপেক্ষা করছেন। কপ্টার এলে তারা একে একে সেখানে উঠছেন।
উত্তরাখণ্ডে ভারী বর্ষণে আট জনের মৃত্যু হয়েছে। প্রায় ছয় জন জখম হয়েছেন। প্রবল বৃষ্টিতে রাস্তা ভেসে গিয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে কেদারনাথ যাত্রা। ভিমওয়ালি এবং রামবাড়ার মধ্যে প্রায় ২০ থেকে ৩০ মিটার রাস্তা ভেসে গিয়েছে। শোনপ্রয়াগের কাছে প্রায় ১০০ মিটার রাস্তারও বন্যায় আর অস্তিত্ব নেই। গৌরীকুন্ডের তপ্তকুন্ড এলাকা বন্যায় সম্পূর্ণ বিধ্বস্ত।
কেদারনাথ দর্শনের জন্য রুদ্রপ্রয়াগে পৌঁছেছেন বহু মানুষ। তাদের সেখানেই নিরাপদে থাকতে বলেছে রুদ্রপ্রয়াগ জেলা প্রশাসন। কেদারনাথ ধাম যাত্রা আপাতত স্থগিত করতে বলা হয়েছে। অ্যাডভাইজারিতে বলা হয়েছে, এই মুহূর্তে সোনপ্রয়াগের ওপাড়ে মোটরওয়ে এবং ফুটপাথের অবস্থা মোটেও ভালো নয়। রাস্তা ধসে যাচ্ছে৷ পাহাড় থেকে বড় বড় পাথর পড়ছে।












Click it and Unblock the Notifications