রাহুলকে দলের দায়িত্ব বুঝিয়ে গোয়ায় নিশ্চিন্তে ছুটি কাটাচ্ছেন সনিয়া

গোয়ায় নিশ্চিন্তে কয়েকদিনের ছুটি কাটাচ্ছেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী। গোয়ার রিসর্টে তাঁর একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে।

কয়েকদিন আগেই পুত্র রাহুল গান্ধীকে দলের সভাপতির দায়িত্ব বুঝিয়ে দিয়ে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন সনিয়া গান্ধী। তবে এখুনি অবসর না নিলেও রাজনীতি থেকে কয়েকটা দিন যে অবশ্যই সরে থাকতে চান, তা স্পষ্ট। গোয়ায় নিশ্চিন্তে কয়েকদিনের ছুটি কাটাচ্ছেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী। গোয়ার রিসর্টে তাঁর একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে।

রাহুলকে দলের দায়িত্ব বুঝিয়ে গোয়ায় ছুটি কাটাচ্ছেন সনিয়া

দক্ষিণ গোয়ায় একটি রিসর্টে সনিয়া দিন দুয়েক ধরে রয়েছেন। সূত্রের খবর, আগামী বছরের প্রথম কয়েকদিন থেকে তারপরে ফিরে যাবেন। ব্যক্তিগত সফরে সনিয়া গোয়ায় আসায় দলীয় নেতারা খুব বেশি তা নিয়ে চর্চা করতে চাইছেন না।

গত কয়েকবছর ধরেই গোয়ায় নিয়মিত আসেন সনিয়া। একই রিসর্টে থাকেন বলে খবর। দক্ষিণ গোয়ার নিরিবিলি এলাকার এই রিসর্ট সনিয়ার বিশেষ পছন্দের বলে খবর। কাছের বন্ধুরা অনেকেই তার সঙ্গে রয়েছেন বলে জানা গিয়েছে।

রিসর্টের ভিতরে মজায় সময় কাটাচ্ছেন সনিয়া। পর্যটকদের সঙ্গে কথা বলছেন, সেলফি তুলছেন। এমনকী প্রাতঃরাশে মশলা দোসাও খেয়েছেন বলে খবর। তবে শারীরিক কারণে খাওয়ার ব্যাপারে নানান বিধিনিষেধ রয়েছে সনিয়ার। বই পড়ে, যোগা করে, রিসর্টে ঘুরে দিন কাটছে তাঁর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+