প্রিয়ঙ্কাকে নিয়ে কি ইন্দিরা-ফ্যাক্টর উস্কে দিচ্ছে কংগ্রেস! সোশ্যাল মিডিয়া পোস্ট-এ কোন বার্তা পার্টির

খাতায় কলমে প্রিয়ঙ্কার কংগ্রেসে প্রবেশ শুধু সময়ের অপেক্ষা ছিল। লোকসভা নির্বাচনের আগে 'হাত' এর জোর বাড়াতে তথা উত্তরপ্রদেশে হারানো জমি ছিনিয়ে নিতে কংগ্রেসের তরফে এটি ছিল মোক্ষম চাল।

খাতায় কলমে প্রিয়ঙ্কার কংগ্রেসে প্রবেশ শুধু সময়ের অপেক্ষা ছিল। লোকসভা নির্বাচনের আগে 'হাত' এর জোর বাড়াতে তথা উত্তরপ্রদেশে হারানো জমি ছিনিয়ে নিতে কংগ্রেসের তরফে এটি ছিল মোক্ষম চাল। অন্তত বিশেষজ্ঞদের ধারণা সেরকমই। দীর্ঘাঙ্গী প্রিয়ঙ্কার সঙ্গে ঠাকুমা ইন্দিরার সাযুজ্য উস্কে দিয়ে কংগ্রেসও যে ভোট ব্যাঙ্ক কেড়ে নিতে মরিয়া তা ফের একবার প্রমাণিত হল কংগ্রেসের নয়া সোশ্যাল মিডিয়া পোস্ট -এ।

কংগ্রেসের পোস্ট

৪৭ বছরের প্রিয়ঙ্কা কংগ্রেসে যোগ দিতেই অনেকেই তাঁর সঙ্গে ইন্দিরার তুলনা করতে শুরু করেন। রাজনৈতিক মহলের পাশাপাশি আমজনতার মধ্যেও এই নিয়ে আলোচনা শুরু হয়। আর সেই আলোচনাকে খানিকটা উস্কে দিয়ে কংগ্রসের তরফেও উঠে এল একটি পোস্ট। যেখানে ইন্দিরার সঙ্গে ছোট্ট প্রিয়ঙ্কাকে দেখা যাচ্ছে খেলা করতে। সাদা কালোয় মোড়া স্মৃতির পাতা থেকে উঠে আসা এমন ছবি সোশ্যাল মিডিয়ায় আসেতই তা নিয়ে আলোচনা শুরু হয়।

ইন্দিরা-প্রিয়ঙ্কা নিয়ে বিজেপি-র বার্তা

ইন্দিরা-প্রিয়ঙ্কা নিয়ে বিজেপি-র বার্তা

প্রিয়ঙ্কা উত্তরপ্রদেশের কংগ্রেসের দায়িত্বে আসতেই বিহারের সুশীল মোদী দাবি করেন,প্রিয়ঙ্কার সঙ্গে ইন্দিরার কেবল মিল রয়েছে বলেই তিনি ইন্দিরার মত কাজ করবেন, তার কোনও মানে নেই। তাঁর দাবি, ' ডুপ্লিকেট দিয়ে রাজনীতিতে কিছু লাভের লাভ হয়না। '

শিবসেনার দাবি

শিবসেনার দাবি

শিবসেনার দাবি, প্রিয়ঙ্কাকে কংগ্রেস নিয়ে এসে মাস্টার স্ট্রোক দিয়েছে। ইন্দিরার সঙ্গে প্রিয়ঙ্কার মিল লোকসভা নির্বাচনে কংগ্রেসকে বাড়তি মাইলেজ দেবে।

প্রিয়ঙ্কা -ইন্দিরা মিল

প্রিয়ঙ্কা -ইন্দিরা মিল

প্রিয়ঙ্কা গান্ধীর সঙ্গে ইন্দিরা গান্ধীর বহু মিল রয়েছে। গান্ধী পরিবারের দুই প্রজন্মের দুই নামী ব্যক্তিত্বের হাঁটা চলা, কথা বলার ধরনের মধ্যে মিল রয়েছে বলে দাবি পরিবারের ঘনিষ্ঠদেরই। পাশাপাশি, ইন্দিরা যেভাবে সহজ কথায় স্পষ্ট বার্তা দিতেন সেভাবেই প্রিয়ঙ্কাও কথা বলেন , বলে দাবি প্রিয়ঙ্কা ঘনিষ্ঠদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+