মোদী সরকারের সাফল্যের খতিয়ান নিয়ে অভিনব প্রচার বিজেপির, জামা মসজিদের প্রধান সকাশে বিজয় গোয়েল

চার বছরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র সরকার কতটা সফলতা পেয়েছে তা জানাতে প্রচার শুরু করেছে গেরুয়া শিবির।

চার বছরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র সরকার কতটা সফলতা পেয়েছে তা জানাতে প্রচার শুরু করেছে গেরুয়া শিবির। এর পোশাকি নাম 'সম্পর্ক ফর সমর্থন'। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে সমাজের নানা স্তরে জনসংযোগই এর মূল লক্ষ্য। আর এই প্রচারাভিযানের অংশ হিসাবেই জামা মসজিদের শাহী ইমাম মৌলানা সঈদ আহমেদ বুখারির সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় মন্ত্রী বিজয় গোয়েল।

জামা মসজিদের প্রধান সকাশে বিজয় গোয়েল

সমাজের বিভিন্ন ক্ষেত্রের খ্যাতনামা ব্যক্তিত্বদের সঙ্গে দেখা করে প্রচার সারছেন বিজেপি নেতারা। মূল উদ্দেশ্য ২০১৯ লোকসভা ভোটের আগে নিজেদের দিকে লোক ধরে রাখা। সেজন্য এখন থেকেই বিজেপি ময়দানে নেমে পড়েছে।

এর আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সাক্ষাত করেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্তর সঙ্গে। লখনৌয়ে সেই সাক্ষাতের সময় সঞ্জয়ের হাতে নরেন্দ্র মোদীর উপরে লেখা একটি বই তুলে দেন যোগী।

অন্যদিকে বিজেপি সভাপতি অমিত শাহ সেনাপ্রধান দলবীর সিং সুহাগ, পূর্বতন অধিনায়ক কপিল দেব, প্রাক্তন মুখ্য বিচারপতি আরসি লোহাতি, বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত, শিল্পপতি রতন টাটার সঙ্গে দেখা করেন।

ঠিক হয়েছে, বিজেপি সভাপতি অন্তত ৫০ জন খ্যাতিমান ব্যক্তিত্বের সঙ্গে দেখা করবেন। এদিকে বিজেপি কর্মীরা অন্তত ১০ জনের সঙ্গে দেখা করে সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরবে। এভাবেই সারা দেশে বিজেপির ভাবনা ছড়িয়ে দেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+