গত বছর নভেম্বর পর্যন্ত প্রায় ৬২ লক্ষ কর্মসংস্থান হয়েছে দেশে, বলছে ইপিএফও-র তথ্য

গত বছর নভেম্বর পর্যন্ত প্রায় ৬২ লক্ষ কর্মসংস্থান হয়েছে দেশে, বলছে ইপিএফও-র তথ্য

তীব্র আর্থিক মন্দার মধ্যে ডুবে দেশ। সম্প্রতি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো সমীক্ষায় বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ২০১৭ সালের চেয়ে ২০১৮ সালে বেড়েছে আত্মঘাতী বেকারের সংখ্যা। কৃষক আত্মহত্যার এই দেশে দেখা যাচ্ছে, কৃষকের চেয়েও আত্মঘাতী বেকারের সংখ্যা অনেক বেশি।

গত বছর নভেম্বর পর্যন্ত প্রায় ৬২ লক্ষ কর্মসংস্থান হয়েছে দেশে, বলছে ইপিএফও-র তথ্য

যদিও অন্যদিকে বর্তমানে এমপ্লয়ইজ প্রোফিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও কর্তৃক প্রকাশিত একটি রিপোর্টে দেখা যাচ্ছে গত অর্থ বছরে দেশে কর্মসংস্থান হয় প্রায় ৬২ লক্ষ। পাশাপাশি শুধুমাত্র নভেম্বরেই হয় প্রায় ১১.৬২ লক্ষ। অক্টোবরে সেই সংখ্যা ছিলো ৬.৪৮ লক্ষ। পাশাপাশি ইপিএফও তথ্য অনুসারে ২০১৯ সালে গড়ে প্রতি মাসে প্রায় ৫.১৪ লক্ষ কর্মসংস্থান হয়েছে দেশ জুড়ে।

ওই রিপোর্টে আরও দেখা যাচ্ছে ২০১৯ সালের শুধু মাত্র নভেম্বর মাসে ২২-২৫ বছর বয়সীদের মধ্যে প্রায় ৩.০৯ লক্ষ কর্মসংস্থান হয়। পাশাপাশি ১৮-২১ বছর বয়সীদের মধ্যে ২.৯৮ লক্ষ কর্মসংস্থান হয়েছে। অন্যদিকে ২৯-৩৫ বছর বয়সীদের মধ্যে সেই পরিমাণ প্রায় ১.৯ লক্ষ।

যদিও জাতীয় ক্রাইম রেকর্ড ব্যুরোর অপর একটি তথ্য বলছে, ২০১৭ সালে আত্মঘাতী হয়েছিলেন ১২ হাজার ২৪১ জন কর্মহীন বেকার। যাদের মধ্যে ৮২ শতাংশই পুরুষ। আর ২০১৮তে দেখা গিয়েছে, ১২,৯৩৬জন বেকার আত্মঘাতী হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+