মুম্বইয়ে তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছে! কেন তাপপ্রবাহ? পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা আবহাওয়া অফিসের

তেঁতে উঠেছে দেশের পশ্চিম উপকূল। মুম্বইয়ের (Mumbai) তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। যা কিনা স্বাভাবিকের থেকে প্রায় ৮ ডিগ্রি ওপরে। গত দুদিনের মধ্যে আবহাওয়া (Weather) দফতর কখনও কমলা সতর্কতা, আবার কখনও হলুদ সতর্কতা জারি করেছে। তাপপ্রবাহের (heatwave) জেরি পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দফতর।

 আবহাওয়া দফতরের পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদন পশ্চিম উপকূলে তাপমাত্রা বৃদ্ধি অত্যাহত থাকবে। এছাড়াও রাতের তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলিসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

কীভাবে তাপপ্রবাহ

কীভাবে তাপপ্রবাহ

আর্দ্রতা কম, অন্যদিকে যদি পরিষ্কার আকাশ থাকে এবং উত্তর পশ্চিম ভারত থেকে উষ্ণ ও শুষ্ক বাতাস আসতে থাকে, তাহলে পারদের মাত্রা বাড়তে থাকে এবং তাপপ্রবাহ তৈরি হয়। পারদের মাত্রা বৃদ্ধি ছাড়াও সূর্যের তাপ বিকিরণ এবং মধ্য ও পশ্চিম ভারতের কিছু অংশে উচ্চ-চাপ অঞ্চল তৈরির কারণেও তাপমাত্রা বৃদ্ধি হয়।

কেন মুম্বইয়ে তাপপ্রবাহ

কেন মুম্বইয়ে তাপপ্রবাহ

এইমধ্যেই আবহাওয়ার উত্তাপ বেড়েছে গুজরাতের সৌরাষ্ট্র-কচ্ছ অঞ্চলে। এর খুব কাছাকাছি অবস্থানের কারণে মুম্বই-সহ মহারাষ্ট্রের বেশ কিছু এলাকা তাপপ্রবাহের সম্মুখীন হচ্ছে। আবহাওয়া দফতরের ব্যাখ্যায় উত্তর পশ্চিম ভারত থেকে উষ্ণ ও শুষ্ক বাতাস কোঙ্কন উপকূলে পৌঁছয়। এছাড়াও মহারাষ্ট্র উপকূলে সমুদ্রের বাতাসের ধীর গতি এবং আকাস পরিষ্কার থাকার কারণে আবহাওয়ায় এই ধরনের পরিস্থিতি। এছাড়াও সূর্যের তাপ বিকিরণ বেড়েছে। সেটাও তাপমাত্রার বৃদ্ধির জন্য দায়ী।
এইমাসের শুরু থেকেই মুম্বইয়ে তাপমাত্রা ক্রমশ বেড়েছে। তবে দিন তিনেকের মধ্যে সেখানে তাপমাত্রা কমবে বলেও পূর্বাভাস আবহাওয়া দফতরের।

তাপপ্রবাহের ক্ষতির সম্ভাবনা

তাপপ্রবাহের ক্ষতির সম্ভাবনা

তাপপ্রবাহের পরিস্থিতিতে হিটস্ট্রোকের সম্ভাবনা তৈরি হয়। সেই কারণে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে নাগরিকদের নিরাপদে থাকতে বেশি করে জল খেতে পরামর্শ দিয়েছে। বলা হয়েছে দেহে জলের পরিমাণ কমানো যাবে না। পাশাপাশি স্বাস্থ্যকর তরল খেতে হবে। অন্যদিকে দুপুরের দিকে বিশেষ করে ১২-৩টের মধ্যে বাড়ি থেকে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে পুরসভার তরফ থেকে। এই পরিস্থিতিতে কারও শারীরিক অসুস্থতা দেখা গেলে, তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হবে।

তাপমাত্রা কত হলে তাপপ্রবাহ

তাপমাত্রা কত হলে তাপপ্রবাহ

সাধারণভাবে সমতলে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি, পাহাড়ে ৩০ ডিগ্রি এবং উপকূলীয় অঞ্চলে তাপমাত্রা ৩৭ ডিগ্রিতে পৌঁছে গেলে এবং তা যদি স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি হয়, তাহলে সেই গরমকে তাপপ্রবাহ বলে বিবেচনা করা হয়। এছাড়াও কোনও এলাকায় যদি তাপমাত্রা ৪৫ থেকে ৪৭ ডিগ্রি হয়ে যায়, তখনই তাকে তাপপ্রবাহ বলা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+