সাংসদ যোগ দিলেন বিজেপিতে! 'বিনা-যুদ্ধে' রাজ্যসভায় আসন বৃদ্ধি গেরুয়া শিবিরের
রাজ্যসভায় বিজেপির আসন সংখ্যা বৃদ্ধি। এই মুহূর্তে রাজ্যসভায় বিজেপির আসন সংখ্যা বেড়ে হয়েছে ৮৭। যা সংখ্যাগরিষ্ঠতার থেকে অনেকটাই কম। লোকসভার মতো রাজ্যসভাতেই বিজেপিতে কোনও বিল পাশ করাতে শুধু শরিকদলগুলির ওপর নয় জগনমোহন রেড্ডি কিংবা বিজু জনতাদলের ওপরে নির্ভর করতে হবে।
রাষ্ট্রপতি মনোনীত সাংসদ সৎনাম সিং সান্ধু বিজেপিতে যোগ দিয়েছেন। গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পরে তিনি বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন। জেপি নাড্ডা তাঁকে দলে স্বাগত জানান। দলত্যাগ বিরোধী আইন অনুসারে মনোনীত সাংসদরা, রাজ্যসভায় তাঁদের মনোনয়নের ছয়মাসের মধ্যে যে কোনও রাজনৈতিক দলে যোগ দিতে পারেন।

রাজ্যসভায় বিজেপির সংখ্যা বৃদ্ধি
প্রসঙ্গত সৎনাম সিং সান্ধুকে মনোনীত করা হয়েছিল গত ৩০ জানুয়ারি। সেই অনুযায়ী তিনি যে কোনও দলের সদস্য হতে ৩০ জুলাই পর্যন্ত সময় পেতেন। যা তিনি করলেন এক সপ্তাহ আগেই। তিনি যোগ দেওয়ায় রাজ্যসভায় বিজেপির আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে হল ৮৭।
রাজ্যসভায় বিজেপির সংখ্যা ৮৬-তে নেমে এসেছিল। তৎনাম সিন্ধুর যোগদানের পরে সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে হল ৮৭। এর পরেও রাজ্যসভায় বিজেপির আসন সংখ্যা ৯০-এর নিচে। যা বিজেপির জন্য যথেষ্টই উদ্বেগের। তলতি মাসে রাষ্ট্রপতি মনোনীত চার সাংসদের মেয়াদ শেষ হওয়ার পরেই বিজেপির আসন সংখ্যা কমে ৮৬ হয়ে যায়।
রাজ্যসভায় এনডিএ সংখ্যালঘু
এই মুহূর্তে রাজ্যসভায় এনডিএ-র আসন সংখ্যা ১০১। রাজ্যসভায় মোট আসন ২৪৫। সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠাতার জন্য প্রয়োজন ১১৩ টি আসন। অতীতে বিভিন্ন সময়ে চাওয়া মাত্রই জগনমোহন রেড্ডি রাজ্যসভায় বিজেপিকে সাহায্য করেছেন। এবারও তিনি কিংবা ওড়িশার বিজু জনতাদল এনডিএ-কে সাহায্য করতে পারেন বলেই মনে করছেন, রাজনৈতিক বিশ্লেষকরা।
সৎনাম সিং সিন্ধুর পরিচিতি
সৎনাম সিং সিন্ধু চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কেন্দ্রীয় সরকারের সুপারিশে তাঁকে মনোনীত সাংসদ করেছিলেন। তিনি কৃষিজীবী পরিবারের সদস্য। তিনি ২০০১ সালে চণ্ডীগড় গ্রুপ অফ কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। পরে ২০১২ সালে তিনি চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় গঠনের পথে এগোন। চণ্ডীগড় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে ২০২৩-এ এশিয়ার মধ্যে শীর্ষস্থান দখল করে আছে।
প্রকাশিত খবর অনুযায়ী, তিনি প্রায় সময়ই ছাত্রছাত্রীদের আর্থিকভাবে সহায়তা করেন। দুটি সেচ্ছাসেবী সংগঠন, ইন্ডিয়ান মাইনরিটিজ ফাউন্ডেশন এবং নিউ ইন্ডিয়া ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সঙ্গেও তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত।












Click it and Unblock the Notifications