চাঁদ দেখা না যাওয়ায় দেশে ও রাজ্যে রমজান কবে থেকে? এইসময়ে সুস্থ থাকতে WHO-র নির্দেশিকা একনজরে
বুধবার চাঁদ দেখা যায়নি। এর ফলে পশ্চিমবঙ্গ-সহ সারা দেশে শুক্রবার থেকেই শুরু হচ্ছে রোজা। কলকাতার নাখোদা মসজিদের তরফে জানানো হয়েছে, বুধবার ১৪৪৪ হিজরি রমযানুল মুবারক মাসের চাঁদ দেখা যায়নি। সেই কারণে ২০২৩-এর রমযানুল মুবারকের প্রথমদিন হবে ২৪ মার্চ, শুক্রবার।

রমজান মাস কী
পবিত্র রামজান মাস মুসলিম ধর্মাবলম্বীদের কাছে ৩০ দিনের পবিত্র সময়। রোজার শুরু তারিখটি চন্দ্র গণনা এবং নতুন চাঁজ দেখা উভয় দ্বারা নির্ধারিত হয়। পবিত্র মাসে রোজা রাখা ইসলামের পাঁচটি স্তম্ভের একটি এবং বেশিরভাগ মুসলিম ধর্মাবলম্বীরা পালন করে থাকেন। তবে এর থেকে রেহাই রয়েছে অল্পব.সী শিশু, অসুস্থ ব্যক্তি, ভ্রমণকারী, গর্ভবতী, বুকের দুধ খাওয়ানো এবং ঋতুস্বার করা মহিলারা।

চাঁদ দেখা যায়নি
এদিন কলকাতা-সহ সারা দেশে অর্ধচন্দ্র দেখা যায়নি। একটি অর্ধচন্দ্র ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস রমজানের শুরুকে চিহ্নিত করে।

সৌদি আরর ও বিশ্বের অন্যান্য জায়গায় রমজান
সারা বিশ্বে ১.৮ বিলিয়নের বেশি মুসলমান রমজান পালন করেন। সৌদি আরবে রমজান শুরু হবে ২৩ মার্চ। সেখানে মঙ্গলবার চাঁদ দেখা যায়নি। সংযুক্ত আরব আমিরশাহী এবং মধ্যপ্রাচ্যের অন্য দেশেও বৃহস্পতিবার থেকে রামযানের শুরু হবে।

বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশিকা
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে স্বাস্থ্যকর উপবাসের জন্য কিছু নির্দেশিকা জারি করেছে। এর মধ্যের রয়েছে প্রচুর পরিমাণে জল খাওয়া, বেশি জলযুক্ত ফল ও শাকসবজি খাওয়া। মিষ্টি এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। সারা রমজান জুড়ে শরীর সুস্থ রাখতে ভাজা খাওয়ার পরিবর্তনে রান্নার অন্য পদ্ধতি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications