তিরুমালার লর্ড ভেঙ্কটেশ্বর মন্দিরে করোনার থাবা, পুরোহিত-সহ ৭৪৩ জন আক্রান্ত
তিরুমালার লর্ড ভেঙ্কটেশ্বর মন্দিরের কয়েকজন পুরোহিতসহ তিরুমালা তিরুপতি দেবস্থানের প্রায় ৭৪৩ জন কর্মী করোনা আক্রান্ত হলেন। ১১ জুন থেকে করোনার প্রকোপ পড়েছে মন্দিরে।
তিরুমালার লর্ড ভেঙ্কটেশ্বর মন্দিরের কয়েকজন পুরোহিতসহ তিরুমালা তিরুপতি দেবস্থানের প্রায় ৭৪৩ জন কর্মী করোনা আক্রান্ত হলেন। ১১ জুন থেকে করোনার প্রকোপ পড়েছে মন্দিরে। তিনজন কর্মকর্তা করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গিয়েছেন। টিটিডি'র নির্বাহী কর্মকর্তা অনিল কুমার সিংহল মন্দিরে করোনার প্রকোপ সংক্রান্ত তথ্য জানান।

তিনি বলেন, মোট ৭৪৩ জন আক্রান্তের মধ্যে ৪০২ জন কর্মী এখন পর্যন্ত সংক্রমণ থেকে উদ্ধার পেয়েছেন এবং ৩৩৮ জনকে এখানে বিভিন্ন সিভিআইডি কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, করোনা ভাইরাস হানা দেওয়ার পর লকডাউনের কারণে আড়াই মাস বন্ধ হয়ে পড়েছিল মন্দির। তিরুমালার বিখ্যাত লর্ড ভেঙ্কটেশ্বর মন্দিরটি ১১ জুন পুনরায় খোলা হয়েছিল।
উল্লেখ্য, দেশে করোনার হানা বাড়ছে। এখন বিশ্বের প্রথম তিন দেশের মধ্যে ভারত রয়েছে। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে কখনও কখনও এক নম্বরেও উঠে আসছে ভারত। ইতিমধ্যে ২০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে সংক্রমণ। গোটা দেশই করোনার প্রকোপে। এদিনই করোনা দেশে করোনা সংক্রমণ ৬৪ হাজারেরও বেশি।












Click it and Unblock the Notifications