এনডিএ জোটে ভাঙন! লালুকে সামনে রেখে বিহারে নতুন রাজনৈতিক জোটের সম্ভাবনা
কাকা পশুপতি পরশকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi) মন্ত্রিসভায় স্থান দেওয়ায় ক্ষুব্ধ রামবিলাস পাসোয়ানের (ramvilas paswan) ছেলে তথা এলজেপি (ljp) নেতা চিরাগ পাসোয়ান (chirag paswan)। ভবিষ্যত রাজনীতির পরিকল্পনা
কাকা পশুপতি পরশকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi) মন্ত্রিসভায় স্থান দেওয়ায় ক্ষুব্ধ রামবিলাস পাসোয়ানের (ramvilas paswan) ছেলে তথা এলজেপি (ljp) নেতা চিরাগ পাসোয়ান (chirag paswan)। ভবিষ্যত রাজনীতির পরিকল্পনায় ইতিমধ্যেই চিরাগ পাসোয়ান দিল্লিতে আরজেডি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। যা নিয়ে বিহারে (bihar) নতুন রাজনৈতিক জোটের (new political equation) জল্পনা জোরদার হয়েছে।

শনিবার চিরাগের সঙ্গে বৈঠক আরজেডির শ্যাম রজকের
শনিবার দিল্লিতে এলজেপি নেতা চিরাগ পাসোয়ানের সঙ্গে আরজেডি নেতা শ্যাম রজকের বৈঠক হয়। যদিও আরজেডির তরফে এই সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করা হয়েছে। শ্যাম রজন বলেছেন, তিনি চিরাগ পাসোয়ান-সহ পাসোয়ানের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

ফোনে কথা লালু ও তেজস্বীর সঙ্গে
জানা গিয়েছে, এই সাক্ষাতের একদিন আগে শ্যাম রজক, আরজেডি প্রধান লালু যাদবের সঙ্গে দেখা করেছিলেন। যাতে এলজেপির ভবিষ্যত পরিকল্পনা নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে। চিরাগকে কি আরজেডিতে স্বাগত জানানো হচ্ছে, প্রশ্নের উত্তরে আঈরজেডি নেতা বলেছে, যাঁরা লোহিয়া এবং আম্বেদকর ভাবনাকে মেনে চলে, তাঁদের স্বাগত। তা সে চিরাগ পাসোয়ানই হোক কিংবা অন্য কেউ।
আরও জানা গিয়েছে, চিরাগ পাসোয়ানের সঙ্গে ফোনে কথা হয়েছে আরজেডি প্রধান লালু যাদব এবং তেজস্বী যাদবের সঙ্গে।

কাকা-ভাইপোর গণ্ডগোল
রামবিলাসের তৈরি করা এলজেপির নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে গণ্ডগোল চিরাগ পাসোয়ান এবং তাঁর কাকা পশুপতি পরশের মধ্যে। এলজেপির একটি গোষ্ঠী পশুপতি পরশকে তাদের নেতা নির্বাচন করে। অন্যদিকে চিরাগের নেতৃত্বে দলের অংশও কাকাকে দলের পদ থেকে সরিয়ে দেওয়ার কথা জানায়। মোদী মন্ত্রিসভার সম্প্রসারণে কাকা পশুপতি পরশকে স্থান দেওয়ার বিরোধিতা করে প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন চিরাগ।

নীতীশকে দোষারোপ
এলজেপিতে ভাঙনের জন্য চিরাগ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে দায়ী করে বিবৃতি দিয়েছেন। প্রসঙ্গত এনডিএতে থাকলেও বিহার বিধানসভায় এলজেপি জোটের বাইরে গিয়ে লড়াই করেছিল। সেই সময় চিরাগ পাসোয়ানের সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন পশুপতি পরশ। দলের বেশ কিছু বিষয় নিয়ে কাকা-ভাইপোর মধ্যে দ্বন্দ্ব আরও জোরদার হয়েছে। (ছবি সৌজন্য: টুইটার)












Click it and Unblock the Notifications