ভারতীয় রেলের উদ্যোগে 'মিলে সুর মেরা তুমারা'র নতুন ভার্সান, ভাইরাল ভিডিও-র আলাদা বৈশিষ্ট্যই বা কী
যাঁরা গত শতাব্দীর আট ও নয়ের দশকে 'মিলে সুর মেরা তুমারা (Mile Sur Mera Tumhara) গানটি শুনেছেন, তারা স্বাভাবিকভাবেই নস্ট্যালজিক হয়ে পড়বেন। দেশের স্বাধীনতার ৭৫ তম বর্ষ উপলক্ষে সেই গানকেই নতুন ভাবে পরিবেশন করল ভারতীয় রেল
যাঁরা গত শতাব্দীর আট ও নয়ের দশকে 'মিলে সুর মেরা তুমারা (Mile Sur Mera Tumhara) গানটি শুনেছেন, তারা স্বাভাবিকভাবেই নস্ট্যালজিক হয়ে পড়বেন। দেশের স্বাধীনতার ৭৫ তম বর্ষ উপলক্ষে সেই গানকেই নতুন ভাবে পরিবেশন করল ভারতীয় রেল (Indian Railways) । শুক্রবার তা টুইটারে দেওয়ার পর থেকে ভাইরাল হয়েছে।

ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি
দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ভারত সরকার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে। নেওয়া হয়েছে নতুন উদ্যোগ। সেই উদ্যোগের অংশ হল আজাদি কা অমৃত মহোৎসব। তারই অধীনে দেশের বিভিন্ন জায়গায় ছবি, রেল স্টেশন আর বর্তমান সময়ে দেশের বিখ্যাত ব্যক্তিদের নিয়ে ফুটিয়ে তোলা হয়েছে 'মিলে সুর মেরা তুমারা' গানটিকে।
भारतीय रेल द्वारा सभी देशवासियों को समर्पित "मिले सुर मेरा तुम्हारा" pic.twitter.com/K9YIyv8lYi
— Ministry of Railways (@RailMinIndia) October 8, 2021
নতুন ভার্সানে আলাদা বৈশিষ্ট্য
'মিলে সুর মেরা তুমারা' ভার্সানে থাকা ব্যক্তিরা যেমন নতুন, সেখানকার জায়গায়ও নতুন। এখানে রাখা হয়েছে টোকিও অলিম্পিককে। মীরাবাই চানু, নীরজ চোপড়া এবং রবি দাহিয়ার জিতের মুহূর্তকে তুলে ধরা হয়েছে। শাটলার পিভি সিন্ধুকেও রাখা হয়েছে সেখানে। শেষে দেৎা যাচ্ছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ আধিকারিকদের সঙ্গে জাতীয় সঙ্গীত গাইছেন। নতুন এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
প্রথম প্রকাশ ১৯৮৮ সালে
'মিলে সুর মেরা তুমারা'র প্রথম প্রকাশ হয়েছিল ১৯৮৮ সালে। যা সেই সময় স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ভাষণের পরেই চালানো হত এবং তা জাতীয় অৎণ্ডতায় বাতিঘরের মতো কাজ করত।

ছিলেন সেই সময়কার বিখ্যাত ব্যক্তিরা
১৯৮৮-র সেই ভিডিওতে গান গেয়েছিলেন পণ্ডিত ভীমসেন যোশী। সেখানে ছিলেন লতা মঙ্গেশকর, হেমা মালিনী, কমল হাসান, সৈয়দ কিরমানি, নরেন্দ্র হিরওয়ানির মতো ক্রীড়া ব্যক্তিত্বদের। গলা মেলাতে দেখা গিয়েছিল শাবানা আজমির মতো ব্যক্তিত্বদেরও। সেই ভিডিওয় ছিল কলকাতার মেট্রোরেল এবং কলকাতার বেশ কয়েকজন ক্রীড়া ব্যক্তিত্বও। পুরনো আর নতুনের সঙ্গে তফাত বলতে পুরনো ভার্সানের শুরুতে ছিল না প্রধানমন্ত্রীর ভাষণ, যা নতুনটিতে রয়েছে। আর নতুনটির শেষে রয়েছে রেলমন্ত্রীর জাতীয় সঙ্গীত গাওয়ার ছবি, যা পুরনোটিতে ছিল না।












Click it and Unblock the Notifications