ভারতে করোনার মৃত্যু মিছিলের মধ্যেই রক্তক্ষয়ী প্ল্যান পাকিস্তানের! নয়া রিপোর্ট কী বলছে

দুই দেশই করোনার প্রবল হানায় আক্রান্ত। ভারতে নিজামুদ্দিনের ঘটনার পর থেকে করোনা আক্রান্তের সংখ্যা আরও বেড়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে জম্মু থেকে কেরলে ৪ হাজার করোনা আক্রান্তদের নিয়ে যখন ভারত বিধ্বস্ত , তখন পাকিস্তানে চলছে রক্তক্ষয়ী জঙ্গি হামলার ব্লু প্রিন্ট। একনজরে দেখে নেওয়া যাক করোনা আবহে পাকিস্তানে কোন পরিকল্পনা চলছে।

পাক অধিকৃত কাশ্মীরে লঞ্চপ্যাড জেগে উঠেছে

পাক অধিকৃত কাশ্মীরে লঞ্চপ্যাড জেগে উঠেছে

জানা গিয়েছে, পাকিস্তানের প্রান্তে পাক অধিকৃত কাশ্মীরে জেগে উঠেছে সেখানের জঙ্গি লঞ্চ প্যাড। সেখানে লস্কর ও জইশের যৌথ যোগদানে চলছে ভারতে নারকীয় জঙ্গি হামলার ছক।

 ভারত যখন ব্যস্ত করোনা নিয়ে তখন...

ভারত যখন ব্যস্ত করোনা নিয়ে তখন...

উল্লেখ্য, ভারত যখন করোনার জেরে বিধ্বস্ত তখনই পাকিস্তান-কাশ্মীর সীমান্ত দিয়ে প্রতিদিন জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করে যাচ্ছে পাকিস্তান। ইতিমধ্যেই নতুন করে ৫০ জন পাকিস্তানি জঙ্গিকে কাশ্মীরে পাঠানোর চেষ্টায় ছিল ইসলামাবাদ। যদিও তারা নিরাপত্তাকর্মীদের হাতে ধরা পড়ে যায়।

কাশ্মীরে জঙ্গি-পরিসংখ্যান

কাশ্মীরে জঙ্গি-পরিসংখ্যান

কাশ্মীরে প্রায় ২৪২ জন জঙ্গি এই মুহূর্তে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে । যাদের মধ্যে ১০০ জন বিদেশী জঙ্গি। আর এদের খবর পেতেই একাধিক জায়গায় ভারতীয় সেনা তল্লাশি চালাচ্ছে। ঘটেছে একাধিক এনকাউন্টারের ঘটনাও।

পিওকে ও জঙ্গি শিবির

পিওকে ও জঙ্গি শিবির

উল্লেখ্য, পাকিস্তান যে বহুদিন ধরেই তাদের দেশের করোনা আক্রান্ত রোগীদের পাক অধিকৃত কাশ্মীরে ফেলে রেখে দিচ্ছে তা আগেও খবরে এসেছে। এবার পিওকে -তে জঙ্গিরা খাবার মজুত করা শুরু করেছে। আর তা নিয়েই তারা সীমান্ত পার হচ্ছে। তাত্তাপানি-কুপওয়ার সেক্টর দিয়ে অনুপ্রবেশের জন্য অনেক পাক জঙ্গি সেখানে লুকিয়ে আছে। আর কাশ্মীরের কিছু পাহাড়ে বরফ গলা শুরু হতেই এরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করবে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+